অসময়ে তরমুজ চাষ করে সফল হচ্ছেন শরণখোলার চাষীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
বাগেরহাটের শরণখোলায় লবণাক্ত জমিতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে অপসিজন তরমুজ চাষ। ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে অপসিজন তরমুজ চাষ করে সফল হচ্ছেন সুন্দরবন উপকূলীয় এলাকার চাষীরা। তাদের ক্ষেতজুড়ে ঝুলছে এখন বাহারী জাতের শত শত তরমুজ। যা অল্প কিছুদিনের মধ্যে বাজারজাত করার স্বপ্ন দেখছেন তারা।
সরেজমিন গিয়ে জানাযায়, লবণাক্ত জমিতে ইরি, বোরো, আমন ধান চাষ করে যখন আশানুরুপ ফলন পাচ্ছিলেননা তখন বাড়ির পাশের এক একর জমিতে ধান চাষের পাশাপাশি মাছ চাষ শুরু করেন শরণখোলার রতিয়া রাজাপুর গ্রামের দরিদ্র চাষী বিপুল মাঝি। মৎস্য ঘেরের পাড়ে চাষ করেন লাউ, মিষ্টি কুমড়া, শসা সহ বিভিন্ন শাক-সবজি। বিপুল মাঝি গত বছর ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় স্থাণীয় উপজেলা কৃষি বিভাগের পরামর্শে অফ সিজনে তরমুজ চাষের প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রথম বছর ১৭ শতক জমিতে সুগার কিং জাতের তরমুজ চাষ করে সফল হন তিনি। আট হাজার টাকা খরচ করে তার আয় হয় ৩০ হাজার টাকা।
বিপুল মাঝি জানান, এব ছর ২ একর ৩২ শতক জমিতে সুগার কিং,ইয়োলো কিং ও কালাচাঁদ জাতের তরমুজ চাষ করেছেন তিনি। গাছে ফল ধরেছে প্রায় দুই হাজার। অল্প কিছুদিনের মধ্যে তরমুজ বাজারজাত করা সম্ভব হবে। প্রতি তরমুজের গর ওজন ধরা হয়েছে ৪ থেকে সারে চার কেজি। দুই হাজার তরমুজ বিক্রি করে তার আয় হবে প্রায় ৫ লাখ টাকা। বিপুল মাঝির গত বছরের তরমুজ চাষ দেখে একই গ্রামের অসীম কুমার, বিমল চন্দ্র, রাজু সহ অনেকেই এ বছর অফসিজন তরমুজ চাষ করেছেন। তাদের সবারই ক্ষেতে এখন ঝুলছে নানা রঙের বাহারী তরমুজ। দূর দূরান্তের লোকেরাও এসে অসময়ের তরমুজ দেখে উদ্বুদ্ধ হচ্ছেন।
তরমুজ চাষীরা জানান, স্থাণীয় কৃষি অফিস থেকে আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ লাভ করেছেন। অফসিজন তরমুজ চাষে অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায় যা অন্য ফসল থেকে সম্ভব নয়। এ তরমুজ চাষ অব্যাহত থাকলে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটবে।
শরণখোলা উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার জানান, প্রশিক্ষন সহ সব ধরণের সুযোগ সুবিধা দিয়ে চাষীদের উৎসাহিত করা হচ্ছে। এ বছর অনেক কৃষকই অপসিজন তরমুজ চাষ করেছেন। ফলনও হয়েছে আশানুরুপ। বাজারে এ তরমুজের চাহিদা থাকায় দামও ভাল পাবেন চাষীরা। লবনাক্ত এলাকার চাষীরা অপ সিজন তরমুজ চাষে এগিয়ে আসলে তাদের বেকারত্ব দূর সহ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি



