ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ২:৫৭:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

আর্জেন্টিনা নারী ফুটবল দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪২ পিএম, ১৬ মে ২০২৪ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জোড়া প্রীতি ম্যাচ খেলতে কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা। এজন্য কয়েকদিন পরই মাঠে নামছে তারা। আগামী ৩১ মে এবং ৩ জুন দুটি প্রীতি ম্যাচে শক্তিশালী কোস্টারিকার মোকাবিলা করবে আলবিসেলেস্তারা।

এবার ম্যাচ দুটির জন্য ২১ সদস্যের শক্তিশালী নারী দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

আগামী ৩১ মে প্রথম ম্যাচে সিউদাদ ডি বুয়েনস আইরেস স্টেডিয়ামে মাঠে নামবে দল দুটি। স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

ফিরতি ম্যাচে সিউদাদ দে ভিসেন্টে লোপেজ স্টেডিয়ামে ৩ জুন লড়বে তারা। এটিও একই সময়ে গড়াবে। ডিরেক্টিভ স্পোর্টস ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে।

আর্জেন্টিনার স্কোয়াড: ভেরোনিকা আকুয়ানা, রকিও দিয়াজ, লোরেনা বেনতেজ, জুলিয়েটা ক্রুজ, চেলেস্তে সান্তোস, মিরিয়াম মায়োরগা, লরিনা অলিভেরস, ইস্তেফানিয়া পালোমার, ভানিনা প্রেনিংনগার, এলিয়ানা স্টাবিলিয়ে, মরিয়ানা কালভো, মারিকেল পেরেইয়ারা, সোলানা পেরেইয়ারা, ভিরিজিনিয়া গোমেজ, আনিক্কা পাজ, আদ্রিয়ানা সাচ, রকিও বুয়েনো, মিলাগ্রস মার্টিন, মেলানাই তোরালেজ, বেলেন পোকো, মারগারিতা গিমেনেজ