শেষ সময়ের ঈদ কেনাকাটায় যা যা খেয়াল রাখবেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৪ পিএম, ৮ এপ্রিল ২০২৪ সোমবার
সংগৃহীত ছবি
আর মাত্র দু’দিন পরেই ঈদুল ফিতর। এখন শেষ মুহূর্তের কেনাকাটা সারছেন অনেকেই। রোজা রেখে এ সময় তড়িঘড়ি ঘরে ঈদ শপিং করা বেশ ঝামেলার কাজ। আবার পর্যাপ্ত সময় না থাকায় বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ভালো জিনিস কেনাকাটা করাও সম্ভব হয় না অনেকেরই।
তাই বেশি দাম দিয়েই শেষ মুহূর্তে প্রয়োজনীয় সামগ্রী কিনে ফেলেন কমবেশি সবাই। তবে এ সময় কয়েকটি বিষয়ে খেয়াল রাখলে শেষ মুহূর্তের ঈদ শপিংয়েও আপনি সাশ্রয় করতে পারবেন। শেষ মুহূর্তের কেনাকাটার জন্য বাড়ির আশপাশের মার্কেট বা শপিং কমপ্লেক্স বেছে নিন। তাহলে খুব দ্রুত আর ঝামেলাহীন শপিং করতে পারবেন।
শপিংয়ে যাওয়ার সময় সঙ্গে বন্ধু বা পরিবারের কাউকে নিয়ে যান। তাহলে দ্রুত শপিং সম্পন্ন করতে পারবেন, আবার শপিং ব্যাগগুলো ধরার জন্যও কাউকে পাবেন। এতে আপনি বিভিন্ন পণ্য ভালোভাবে দেখে ও বুঝে কিনতে পারবেন। সঙ্গে একজন থাকলে শপিংয়ের সময় নানা ধরনের বুদ্ধি বা পরামর্শ দিয়ে আপনাকে সাহায্য করতে পারেন।
শেষ মুহূর্তের ঈদের কেনাকাটায় অপ্রয়োজনীয় খরচ এড়াতে মোটামুটি বাজেট রাখুন। এ সময় বিভিন্ন শোরুম বা দোকানে মূল্যছাড় দেয়, এই সুযোগ কাজে লাগান। প্রথমেই একটি তালিকা করুন। তা হোক পোশাক প্রসাধনী আর না হয় স্টেশনারি পণ্য- সবকিছুই লিখে রাখুন।
তাহলে শেষ মুহূর্তে কিছু কিনতে ভুলে যাবেন না। আবার একই সঙ্গে কেনাকাটা দ্রুতও শেষ করতে পারবেন। উপহার কেনার সময় যার জন্য পণ্যটি কিনছেন তার নাম লিখে রাখুন, তাহলে বাসায় গিয়ে সব মোড়ক খুলে আর খুঁজে বের করতে হবে না।
ঈদের আগে বিভিন্ন স্থানে আয়োজন করা হয় ঈদ মেলা। সেসব মেলায় গেলে ছাড়ে নানা পণ্য খুঁজে পাবেন। সেখান থেকে নিজের পছন্দেরটি কিনুন। আবার বিভিন্ন দোকানে স্টক ক্লিয়ারেন্স সেলও দেয়, সেটিও লুফে নিতে পারেন। বিশেষ করে অনলাইনে এ সুযোগ বেশি দেওয়া হয় বিভিন্ন উৎসবের শেষদিকে।
খুচরা দোকান থেকে কিছু কেনার সময় অবশ্যই দর কষাকষি করে নিন। এ সময় সামান্য লাভ হলেই বিক্রেতারা পণ্যটি বিক্রি করে দেন। তাই কৌশলে আপনাকে দর কষাকষি করতে হবে। আর অনলাইনে শেষ মুহূর্তের ঈদ শপিং করতে চাইলে, তা নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভারি দেবে কি না তা সঠিকভাবে জেনে নিন।
সূত্র: হালালট্রিপ
- ফ্যামিলি কার্ড: স্বল্প আয়ের মানুষের জন্য স্বস্তির উদ্যোগ
- অভিনয়েই নিজেকে নতুন করে খুঁজে পাই: তানজিন তিশা
- খোলা আকাশের নিচে ইফতার বিক্রি, কতটা স্বাস্থ্যসম্মত
- খোলা আকাশের নিচে ইফতার বিক্রি, কতটা স্বাস্থ্যসম্মত
- মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ, শত শত ফ্লাইট বাতিল
- আজও জমে ওঠেনি বইমেলা, লোক আছে, ক্রেতা নেই
- ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশ, দৈনিক চাহিদা ৫ কোটি পিস
- ঈদে দেশীয় বুটিক হাউজগুলো ক্রেতা টানছে যে কারণে
- স্বাস্থ্যমন্ত্রীর কাছে ফার্মাসিস্টস ফোরামের ৬ দাবি পেশ
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- ‘সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল’
- ঈদযাত্রায় ভাড়া বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহন মন্ত্রী
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি মোহন রায়হান
- শনিবার ভিড় বাড়ছে রাজধানীর শপিংমলগুলোতে
- ইরানে মেয়েদের স্কুলে ভয়াবহ হামলা, ৪০ শিক্ষার্থী নিহত
- কুমিল্লায় সড়ক পারাপারের সময় ট্রাকচাপায় দুই বোন নিহত
- আইসিসির মাস সেরা ক্রিকেটার সোবহানা মোস্তারি
- ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
- গভীররাতে দাদিকে খুন, নাতনিকে তুলে নিয়ে হত্যা
- দূষিত বাতাসে লাহোর প্রথম, দিল্লি দ্বিতীয় ও ঢাকা তৃতীয়