ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ২০:১৯:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক কোন দেশে কবে ঈদ

অসীম-অপু উকিলের বিরুদ্ধে দুর্নীতির রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ৩১ জানুয়ারি ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল এবং তার সহধর্মিণী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৩১ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

অসীম কুমার উকিল ও অপু উকিলের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এম কে রহমান। ২০২০ সালের মার্চ মাসে এ রিট করা হয়। নেত্রকোনা জেলা কৃষকলীগের সভাপতি কেশবরঞ্জন সরকার রিট আবেদন করেন।