অসুস্থ শিশুদের ইউক্রেন থেকে নেয়া হলো পোল্যান্ডে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৪ এএম, ৬ মার্চ ২০২২ রবিবার
ফাইল ছবি
খারকিভ দুই সপ্তাহ আগেও ইউক্রেনের সেরা চিকিৎসার শহর হিসেবে পরিচিত ছিল। রুশ বাহিনীর ধারাবাহিক হামলায় মাত্র ১০ দিনে সেই শহরের বিস্তীর্ণ অঞ্চল এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ঘনবসতিপূর্ণ অসামরিক এলাকায় নির্বিচারে ক্ষেপণাস্ত্র এবং ক্লাস্টার বোমা বর্ষণে হতাহত হয়েছেন অনেকেই। সেই তালিকায় রয়েছে শিশুরাও। তাছাড়া যুদ্ধ পরিস্থিতিতে ব্যাহত হয়ে পড়েছিল দুরারোগ্য রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসা।
যুদ্ধ পরিস্থিতিতে খারকিভের সেই আহত এবং কঠিন রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে শুক্রবার রাত থেকে। বিশেষ মেডিকেল ট্রেনে ১২ জন শিশু এবং তাদের অভিভাবকদের আনা হলো পোল্যান্ড সীমান্তে। এই উদ্দেশ্যে রাতারাতি একটি সাধারণ ট্রেনে আপত্কালীন চিকিৎসার কিছু বন্দোবস্ত করা হয়েছিল। যাত্রী হিসেবে ছিলেন খারকিভের বিশিষ্ট শিশুচিকিৎসক ইউজেনিয়া সুজকিউইচসহ কয়েক জন ডাক্তার এবং স্বাস্হ্যকর্মী। ইউক্রেন সরকার সূত্রের খবর, ওই শিশুদের চিকিৎসার জন্য পোল্যান্ড নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার বেলারুশ সীমান্তে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিস্তরের শান্তি বৈঠকে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া অসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ দেয়ার বিষয়ে ঐকমত্য হয়েছিল। তারই ভিত্তিতে শুরু হয় অসুস্থ এবং আহত শিশুদের খারকিভ থেকে সরানোর উদ্যোগ। শিশুচিকিৎসক ইউজেনিয়ার তত্ত্বাবধানেই খারকিভের কয়েক জন চিকিৎসক ইউক্রেন সরকার এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করে ওই শিশুদের উদ্ধারের ব্যবস্থা করেন। পোল্যান্ডগামী ট্রেনের যাত্রীদের মধ্যে ছিল ছয় বছরের ভিক্টোরিয়া।
তার মা ইরা বলেন, ‘ছোট থেকেই আমার মেয়ে সেরিব্রাল পলসিতে আক্রান্ত। নিয়মিত চিকিৎসার প্রয়োজন। কিন্তু যুদ্ধের আবহে তা সম্ভব হচ্ছিল না। তাই শিশুচিকিৎসক ইউজেনিয়ার মাধ্যমে সাহায্যের আবেদন জানিয়েছিলাম।’
ইরা জানান, প্রথমে তাদের খারকিভের অদূরে লভিভ শহরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। সেখান থেকেই তারা বিশেষ মেডিকেল ট্রেনের সওয়ারি হওয়ার অনুমতি পান। ইউজেনিয়া জানিয়েছেন, এই মুহূর্তে খারকিভ শহরে আরেও অন্তত ২০০ জন শিশুর চিকিৎসা প্রয়োজন। ধাপে ধাপে তাদের চিকিৎসার জন্য সরিয়ে নিয়ে যাওয়াই তাদের অগ্রাধিকার। সূত্র: আনন্দবাজার পত্রিকা
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










