ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ০:৫৯:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

অসুস্থতার কারণে আদালতে যাননি খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৪৯ পিএম, ২৯ মার্চ ২০১৮ বৃহস্পতিবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির করা হচ্ছে না।

আজ বুধবার সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু জানান, শারীরিকভাবে অসুস্থ থাকায় খালেদা জিয়াকে আদালতে আনা হচ্ছে না।

এদিকে আজ এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য আছে। 

এদিকে সকাল থেকে খালেদা জিয়ার হাজিরাকে ঘিরে বকশীবাজার প্যারেড মাঠ এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ সদস্যরা। সকাল সাড়ে ১০টার দিকে বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান আদালতে হাজির হন। 

আজ এ মামলার নিরাপত্তার কারণে আশপাশের দোকানপাট থেকে শুরু করে রাস্তাগুলোতেও জনসাধারণ চলাচল নিয়ন্ত্রণ করা হয় বলে জানিয়েছেন ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এর পর থেকে তিনি নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন।

আজ এ মামলার শুনানি মুলতবি করে আগামী ৫ এপ্রিল দিন ধার্য করা হয়েছে।