ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ১৭:৩১:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয় ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন

অস্ট্রেলিয়াজুড়ে অস্বাভাবিক তাপমাত্রা, রেকর্ডের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বের অনেক দেশ যখন শীতে কাঁপছে, সেই সময়ে গরমে পুড়ছে অস্ট্রেলিয়া। দেশটির নাগরিকদের সইতে হচ্ছে অস্বাভাবিক মাত্রার তাপ।

দেশটির আবহাওয়াবিদরা বলছেন, অস্ট্রেলিয়ায় সামনের সপ্তাহে রেকর্ড গড়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এই জন্য ইতোমধ্যে কয়েকটি অঞ্চলে ফায়ার ওয়েদারের সতর্কতাও জারি করা হয়। আজ শনিবার পার্থে ৪০ ডিগ্রি তাপমাত্রা ছিলো। আর রবিবার তাপমাত্রা হবে ৪১ ডিগ্রি। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের।

পূর্বাভাস রয়েছে, দেশটির পশ্চিম দিকে তীব্র মাত্রার লু-হাওয়া বইয়ে যাওয়ায় আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে। এছাড়া, পশ্চিম অস্ট্রেলিয়া ও কুইন্সল্যান্ডের কিছু অংশে ফায়ার ওয়েদারের আশঙ্কা আছে।

আগামী বুধবার অস্ট্রেলিয়ার অনেক অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে দেশটির আবহাওয়া ব্যুরো (বিওএম)। এছাড়া, পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে আগামী সপ্তাহে সবচেয়ে বেশি তাপমাত্রা থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, অস্ট্রেলিয়ার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ৫০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটা হয়েছিলো ১৯৬০ সালের ২ জানুয়ারি। অবশ্য চলতি বছরের জানুয়ারিতেও দেশটিতে ৪৯ ডিগ্রির অসহনীয় তাপ ছিলো।  

-জেডসি