অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৪ পিএম, ২২ মে ২০২২ রবিবার
ফাইল ছবি
অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবেনিজকে বাংলাদেশের জনগণ ও নিজের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার এক বার্তায় শেখ হাসিনা বলেন, অ্যান্থনি আলবেনিজের বিজয়ে অস্ট্রেলিয়ার জনগণের আস্থার প্রতিফলন ঘটেছে। তিনি নিশ্চয় তাঁর দেশকে শান্তি ও সমৃদ্ধির দিকে নিয়ে যাবেন।
অভিনন্দন বার্তায় বাংলাদেশের স্বাধীনতার প্রতি অস্ট্রেলিয়ার অকুণ্ঠ সমর্থন এবং কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে অস্ট্রেলিয়ার উদার সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর ও মজবুত হয়েছে। ক্লিন এনার্জি, মেরিটাইম সিকিউরিটি, ওসিয়ান গভর্নেন্স এবং ব্লু ইকোনমিতে সহযোগিতার জন্য আমাদের অপার সম্ভাবনা রয়েছে।’
অভিনন্দন বার্তায় শেখ হাসিনা আরও বলেন, আমরা আমাদের পারস্পরিক সম্পর্ক ও বন্ধুত্বের ৫০ বছর উদ্যাপন করেছি। আশা করি ভবিষ্যতে আমরা পারস্পরিক স্বার্থ ও আন্তঃনির্ভরশীলতার ক্ষেত্রে নতুন নতুন দিক অন্বেষণ করতে পারব, যাতে আমাদের সম্পর্ক অংশীদারত্বের দিকে উন্নীত হতে পারে। আশা করি আমরা ভারত মহাসাগর অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করতে পারব।
সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, আমি আন্তরিকভাবে আশা করি, ১৯৭৫ সালে বাংলাদেশ সফরে আসা অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী গফ হুইটলামের পর আপনি দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ সফরে আসবেন। আপনার সফর আমাদের বিদ্যমান বন্ধুত্বকে আরও দৃঢ় করবে, পাশাপাশি আমাদের দ্বিপক্ষীয় স্বার্থ এবং আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যাগুলো নিয়ে বোঝাপড়া তৈরি করতে সাহায্য করবে।
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই











