অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল: জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫২ এএম, ১৯ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার
অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে দাবানল ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। এ কারণে আজ বৃহস্পতিবার ওই রাজ্যে সাত দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে দাবানল থেকে শতাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে সিডনিতে একটি বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। ফলে অস্ট্রেলিয়ার এই বৃহত্তম শহর বিষাক্ত কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।
এর আগে গত সেপ্টেম্বরে নিউ সাউথ ওয়েলসে জরুরি অবস্থা জারি করা হয়। সে সময়ও দাবানল পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল।
জানা গেছে, গত মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০ দশমিক ৯ ডিগ্রি। বৃহস্পতিবার কেন্দ্রীয় সিডনিতে তাপমাত্রা ৪১ ডিগ্রি এবং পশ্চিমাঞ্চলে ৪৫ ডিগ্রি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন টিম কাজ করছে। প্রায় দুই হাজার দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন।
খারাপ আবহাওয়ায় স্বাস্থ্য ঝুঁকিও বাড়াচ্ছে। আগুনের কারণে ছড়িয়ে পড়া কালো ধোঁয়া ও বিপর্যস্থ আবহাওয়ার কারণে চলতি সপ্তাহে সিডনিতে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
গত কয়েক মাসে দাবানলের কারণে অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানের প্রায় ৩০ লাখ হেক্টর জমি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও ৮ শতাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











