অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে ঝুঁকিতে ৩০ হাজার পর্যটক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৫ পিএম, ১ জানুয়ারি ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
দুই মাস ধরে দাবানলের আগুনে জ্বলছে অস্ট্রেলিয়া। কোনো উন্নতি নেই, নতুন করে জরুরি অবস্থা জারি করা হয় দেশটির ভিক্টোরিয়া রাজ্যে। দাবানলের কারণে এ রাজ্যের কিছু অঞ্চল থেকে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের। দেশটিতে দাবানলের ঝুঁকিতে রয়েছে প্রায় ৩০ হাজার পর্যটক।এদিকে, ভয়াবহভাবে দাবানল ছড়িয়ে পড়ায় প্রাণ বাঁচাতে সমুদ্রের সম্মুখাংশে পালিয়েছে হাজারো মানুষ।বেশ কয়েকটি উপকলীয় শহর ও পর্যটন স্থানে দাবানল ছড়িয়ে পড়ার পর শহর ছেড়ে পালাতে বাধ্য হয় বাসিন্দারা।
মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ভিক্টোরিয়া রাজ্যের ইস্ট গিপ্সল্যান্ড অঞ্চল থেকে প্রায় ৩০ হাজার পর্যটক ও ৪৫ হাজার স্থানীয় বাসিন্দাকে জরুরি ভিত্তিতে চলে যেতে বলা হয়।সর্বোচ্চ সতর্কতা জারি করায় এই অঞ্চল ত্যাগ করতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ। এই পর্যন্ত দশবার জরুরি সতর্ক বার্তা দেয়া হয়েছে।
এদিন দুপুর ১টায় রাজ্যের গুরুত্বপূর্ণ মহাসড়ক ‘দ্য প্রিন্সেস হাইওয়ে’ বন্ধ করে দেয়ায় ভেতরে ভয়াবহ দাবানল অঞ্চলেই আটকে পড়েন অসংখ্য মানুষ। ইস্ট গিপ্সল্যান্ডের পর্যটন স্থানগুলোতে যাওয়া এবং আসার জন্য একমাত্র সড়ক এটি। পরিস্থিতি এতটা ভয়াবহতা উপলব্ধি করেননি বেশিরভাগ মানুষ। এই অঞ্চল ত্যাগ করতে না পেরে এখন তারা ভয়াবহ ঝুঁকিতে রয়েছেন।
ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের ম্যালাকুটা শহরে পুড়ে গেছে বহু বাড়িঘর। স্থানীয়রা বাড়ি ছেড়ে সমুদ্রের দিকে আশ্রয় নিয়েছেন। জাহাজের ঘাট বা বেধে রাখা নৌকার ভেতর অবস্থান করছেন তারা। সেখানে পুরো আকাশ রক্তিমক রঙ ধারণ করেছে দাবানলের প্রভাবে।
বিবিসির খবরে বলা হয়, বর্তমানে অস্ট্রেলিয়ার প্রধান কিছু শহরে জ্বলছে দাবানল। মেলবোর্ন ও সিডনীর উপক’লে অবস্থিত বিভিন্ন পর্যটন স্থানের রাস্তা বন্ধ হয়ে গেছে আগুনে। কর্মকর্তারা জানিয়েছেন, নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যে নতুন দুই জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে। রাজ্যের কোরবারগো শহরে এক বাবা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে সেখানে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী দাবানল। এ নিয়ে দাবানলের প্রভাবে মৃতের সংখ্যা পৌঁছেছে ১২ জনে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভিক্টোরিয়া ও এনএসডব্লিউতে এখনো অন্তত আরো পাঁচ জন নিখোঁজ রয়েছে।
ভিক্টোরিয়ার দমকল বিভাগের সমন্বয়ক স্টিভ ওয়ারিংটন বলেন, বিগত কয়েকদিনে পুরো ইস্ট গ্রিপসল্যান্ডে বহু সংখ্যক বাড়িঘর পুড়ে গেছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় বাতাস ও বজ্রপাতে নতুন ২০০ দাবানলের সৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বর থেকেই অস্ট্রেলিয়ায় দাবানল জ্বলছে। পুড়ে গেছে লাখ লাখ একর জমি। ধ্বংস হয়ে গেছে বহু স্থাপনা। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











