অসৎ পথে বিরিয়ানির চেয়ে সৎ পথে নুন-ভাত ভালো: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ২ ডিসেম্বর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
স্পেন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অসৎ পথে বিরিয়ানি খাওয়ার থেকে সৎ পথে কামাই করে নুন-ভাত খাওয়া ভালো। এটা আমি মনে করি, যা জাতির পিতা শিখিয়েছেন। আমাদের সেইভাবে প্রজন্মকে শিখিয়ে যেতে হবে।
রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় হোটেল ভিলা ম্যাগনায় প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমার আর কোনো কাজ নেই, বাংলাদেশের জনগণের হোল টাইম ওয়ার্কার আমি। আমি দেশের জনগণের জন্য কাজ করে যাই।
সাম্প্রতিক দুর্নীতি বিরোধী অভিযানের বিষয়ে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঘুষ, দুর্নীতি করে কিংবা ছিনতাই-সন্ত্রাস করে টাকা বানিয়ে সেই টাকা দিয়ে একেবারে ফুটানি দেখিয়ে মনে করতো, আমরা যেন কি হয়ে গেছি। মানে, মুই কি হনুরে ভাব। এই মানসিকতা যেন না থাকে। সমাজের এই সমস্ত অসুস্থতা আমাদের দূর করতে হবে। তিনি বলেন, সন্ত্রাস দমন, জঙ্গি দমন, মাদকের বিরুদ্ধে অভিযান, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ক্ষমতা দখলকারীদের অপকর্মের কারণে সমাজে মানুষের চারিত্রিক স্খলন হয়েছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
স্পেনের হোটেল ভিলা ম্যাগনায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রীবিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন পদক্ষেপে দেশের অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের উন্নয়নের ‘ম্যাজিকটা’ কি অনেকে জানতে চান। আমি বলি ম্যাজিকটা কিছু না। দেশকে ভালোবাসি, মানুষকে ভালোবাসি। আমার বাবার কাছ থেকে শিখেছি, দেশের কল্যাণে কাজ করা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাছান মাহমুদ খন্দকার প্রমুখ।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











