অ্যান্টার্কটিকায় বরফ গলার নতুন রেকর্ড
আন্তর্জাতিক ডেস্কঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০২ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
অ্যান্টার্কটিকা মহাদেশের চারপাশজুড়ে সামুদ্রিক বরফের পরিমাণ অনেক কমে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, ১৯৭০-এর দশকে স্যাটেলাইটের সাহায্যে পরিমাপ শুরু করার পর থেকে বরফের পরিমাণ কখনোই এত কমেনি। দক্ষিণের গ্রীষ্ম চলাকালীন এতটা কম সামুদ্রিক বরফ অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টার। তাদের ভাষ্য অনুসারে, এই বছরটি ব্যতিক্রম।
সংস্থাটির তথ্য অনুযায়ী, দক্ষিণ গোলার্ধে এখন গ্রীষ্মকাল চলছে। এই সময়ে এই অঞ্চলে সারা বছরের চেয়ে তুলনামূলক কম বরফ দেখা যায়, কিন্তু চলতি বছর বরফের পরিমাণ মাত্রাধিক হারে কমে গেছে। গত ১৩ ফেব্রুয়ারি রেকর্ড করা তথ্যে দেখা গেছে, উষ্ণ বায়ু ও পানির কারণে এরই মধ্যে সাত লাখ ৩৭ হাজার বর্গমাইল এলাকার বরফ গলে গেছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, গ্রীষ্মের এখনো অনেক সময় বাকি। তাই বরফ গলনের পরিমাণ আরো বাড়বে। সবর্শেষ রেকর্ড অনুযায়ী, গত বছরের ২৫ ফেব্রুয়ারি সাত লাখ ৪১ হাজার বর্গমাইল এলাকার বরফ গলে যায়। চলতি বছর এই রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে গত সাত বছরের মধ্যে ২০১৭, ২০২২ ও ২০২৩ সালে সর্বনিম্ন বরফের পরিমাণ রেকর্ড করা হলো। গবেষক ও মাছ ধরার জাহাজগুলোও একই কথা জানিয়েছে। তারা বলছে, অ্যান্টার্কটিকার বেশির ভাগ জায়গাই কার্যত বরফমুক্ত। শুধু দক্ষিণ মহাসাগরের অংশ ওয়েডেল সাগরে হিমায়িত বরফের আধিক্য দেখা গেছে।
সূত্র : বিবিসি
- ঢাকার বাতাসে স্বস্তি, দূষণের শীর্ষে কায়রো
- আজও মধ্যপ্রাচ্যের ২৪ ফ্লাইট বাতিল, বিপাবে যাত্রীরা
- মশক নিয়ন্ত্রণে ডিএনসিসির বিশেষ অভিযান শুরু আজ
- ট্রাম্পের ধর্মীয় কমিশন থেকে একমাত্র মুসলিম নারীর পদত্যাগ
- টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, আকাশে ধোঁয়ার কুণ্ডলী
- ঈদে ফিরতি ট্রেনযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু
- রাজধানীতে হঠাৎ শিলা বৃষ্টি, ৩ জনের মৃত্যু
- কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড বইমেলা, বিপাকে পাঠক-প্রকাশক
- মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী
- দ্রুতই চালু হবে শাহজালালের তৃতীয় টার্মিনাল: বিমানমন্ত্রী
- রকমারি ইফতারে জমজমাট রাজধানী, স্বাদ-ঐতিহ্যের মিলনমেলা
- ৯৮তম অস্কার মনোনয়ন ঘোষণা, তালিকায় এগিয়ে যারা
- ট্রেনে ঈদযাত্রা শুরু, নাড়ির টানে ঘরমুখী মানুষ
- ‘ঈদ মানেই রঙ, আর সেই রঙই তুলে ধরতে চাই পোশাকে’—বিপ্লব সাহা
- মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী
- রকমারি ইফতারে জমজমাট রাজধানী, স্বাদ-ঐতিহ্যের মিলনমেলা
- বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ৫ দিনের পূর্বাভাস
- ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনে ৪১৪ নারী ও শিশু নিহত
- জলবায়ু পরিবর্তন: পানি সংকটের বোঝা নারীর কাঁধেই বেশি
- শুক্রবারে কাঁচাবাজারে ভিড়, পণ্যের দামে মিশ্র চিত্র
- ট্রেনে ঈদযাত্রা শুরু, নাড়ির টানে ঘরমুখী মানুষ
- কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড বইমেলা, বিপাকে পাঠক-প্রকাশক
- খামেনির স্ত্রীর মৃত্যুর খবর ভুয়া, বেঁচে আছেন তিনি
- মধ্যপ্রাচ্যে ইরানের তীব্র হামলা, লক্ষ্য দুবাই, সৌদি ও কাতার
- ঈদে ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু
- ৯৮তম অস্কার মনোনয়ন ঘোষণা, তালিকায় এগিয়ে যারা
- তুরস্কে ৫.৫ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে ঘরছাড়া মানুষ
- ঘরে বানানো ইফতার: স্বাদে ভরপুর, নিরাপদ ও সাশ্রয়ী



