অ্যাম্বুলেন্সসহ সাত গাড়িতে আগুন, সড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫০ এএম, ১৭ নভেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা প্রথম মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রোববারও দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর মধ্যে সিলেট, ময়মনসিংহ, কুষ্টিয়া ও ঢাকার সাভারে সাতটি বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে রাজধানীর বিভিন্ন স্থানে। রাত ৯টার দিকে সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনের রাস্তায় দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। রাত ৯টা ৪০ মিনিটের দিকে ককটেল বিস্ফোরণ ঘটায় বাংলামোটর এলাকায়। রাত ৯টার পর শ্যামপুর এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তাতে মেহেদী নামের এক ব্যক্তি আহত হন। এ ছাড়া রাতে গাবতলী ও মহাখালীর আমতলা এলাকায়ও ককটেল বিস্ফোরণ হয়েছে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার কাছে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। চোরাগোপ্তা এসব ককটেল হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এর আগে রোববার সকাল সাড়ে আটটার দিকে নিউ ইস্কাটন রোডে ওয়াক্ফ ভবনের সামনে দুর্বৃত্তদের ককটেল হামলায় আবদুল বাসির (৫০) নামের এক পথচারী আহত হন।
শনিবার রাত দুইটার দিকে ঢাকার বাইরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোবা বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে তিনটি পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে যায়। রোববার টঙ্গীতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শেখ হাসিনার মামলার রায় ঘোষণার আগের দিন রোববার ভোরে মাদারীপুরের গোপালপুরে গাছ কেটে ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর ফেলে অবরোধ সৃষ্টি করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তিন ঘণ্টা পর সকাল সাড়ে ৯টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সড়ক থেকে গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে মোতায়েন করা হয়েছে বিজিবি। পুলিশ বলছে, রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা যাতে নাশকতামূলক কিছু ঘটাতে না পারেন, সে জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।
শনিবার মধ্যরাত থেকে রোববার রাত ১০টা পর্যন্ত যে সাতটি যানবাহনে আগুন দেওয়া হয়, এর মধ্যে সিলেটে একটি বাস ও একটি অ্যাম্বুলেন্স রয়েছে। সাভারে দুটি বাস, ময়মনসিংহে একটি কাভার্ড ভ্যান, কুষ্টিয়ায় একটি ট্রাক ও রাজধানীর হাজারীবাগে একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
এ নিয়ে গত এক সপ্তাহে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৩৬টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে ৩০টি বাস, ২টি পিকআপ ও ২টি ট্রাক, একটি অ্যাম্বুলেন্স, একটি কাভার্ড ভ্যানে আগুনের ঘটনা ঘটল। এর মধ্যে ময়মনসিংহে আগুনে পুড়ে এক চালক নিহত হন।
এ ছাড়া রোববার ভোরে ফেনীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশ বলছে, জনমনে আতঙ্ক তৈরি করার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন এসব নাশকতামূলক কার্যক্রম চালিয়েছে। তারা এ নিয়ে সতর্ক রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রোববার বলেন, সোমবারের রায়কে কেন্দ্র করে নিরাপত্তার ঝুঁকি নেই। পুলিশ যথাযথ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।
অনলাইনে ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করলেও মাদারীপুরে সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করা ছাড়া দেশের কোথাও আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্য তৎপরতা ছিল না।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, সোমবার ফ্যাসিস্ট হাসিনার ‘গণহত্যার’ রায়কে কেন্দ্র করে একটা মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য পাঁয়তারা করছে।
রায় ঘোষণাকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সোমবার মাঠে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতসহ সমমনা আট দল। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সোমবার তাঁরা মাঠে থাকবেন এবং কাউকে কোনো নাশকতা করতে দেবেন না।
রায়কে ঘিরে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রোববার রাজধানীর বিভিন্ন স্থান থেকে ১৮ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এ নিয়ে গত আট দিনে (৯–১৬ নভেম্বর) আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ১৯৭ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এর বাইরে র্যাব একজনকে গ্রেপ্তার করে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার বরিশালে সাংবাদিকদের বলেছেন, ‘দেশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।’
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী











