অ্যাস্ট্রাজেনেকার টিকা বুস্টার ডোজ হিসেবে বেশি কার্যকর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৮ পিএম, ১৭ জানুয়ারি ২০২২ সোমবার
ফাইল ছবি
অ্যাস্ট্রাজেনেকার টিকা বুস্টার ডোজ হিসেবে দেওয়ার পর ওমিক্রনের বিরুদ্ধে অধিক অ্যান্টিবডি তৈরি করে। একটি ট্রায়াল পরীক্ষার প্রাথমিক তথ্যের ভিত্তিতে অ্যাস্ট্রাজেনেকা কর্তৃপক্ষ এমন দাবি করেছে।
এ প্রসঙ্গে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ-সুইডিশ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, তৃতীয় বা বুস্টার ডোজ হিসেবে তাদের তৈরি ভ্যাক্সজেভরিয়ার কার্যক্ষমতা নিয়ে ট্রায়াল চালিয়েছে। ট্রায়ালের প্রাথমিক তথ্যে দেখা গেছে, করোনার বুস্টার ডোজ হিসেবে ভ্যাক্সজেভরিয়া ব্যবহার করা হলে তা মানবদেহে ওমিক্রনের বিরুদ্ধে অধিক অ্যান্টিবডি তৈরি করতে পারে।
শুধু ওমিক্রনই নয়, করোনার বেটা, ডেলটা, আলফা, গামাসহ অন্যান্য ধরনের বিরুদ্ধেও ভ্যাক্সজেভরিয়া উচ্চ অ্যান্টিবডি তৈরি করে বলেও জানিয়েছে ওষুধ কোম্পানিটি।
অ্যাস্ট্রাজেনেকা বলছে, করোনার বিরুদ্ধে যারা দুই ডোজ ভ্যাক্সজেভরিয়া টিকা নিয়েছেন তাদের ক্ষেত্রে এই টিকার তৃতীয় ডোজের কার্যকারিতা বেশি দেখা গেছে।
প্রতিষ্ঠানটি বলছে, বুস্টার ডোজের জরুরি প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে তারা বিশ্বব্যাপী ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলোর কাছে এই পরীক্ষার তথ্য জমা দেবে।
উল্লেখ্য, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে মিলে করোনার টিকা তৈরি করেছে অ্যাস্ট্রাজেনেকা। আর তাদের এই করোনার টিকা ভারতে কোভিশিল্ড নামে উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট।
গত মাসে পরীক্ষাগারে চালানো এক গবেষণায় দেখা গেছে, ভ্যাক্সজেভরিয়ার তিন ডোজ করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে অনেক বেশি কার্যকর। এরপর কোম্পানিটি ক্লিনিক্যাল ট্রায়াল চালায়। এই ট্রায়ালেও টিকার বুস্টার ডোজের অধিক কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে।
এই বুস্টার ডোজ সম্পর্কে অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের প্রধান অ্যান্ড্রু পোলার্ড বলেন, গুরুত্বপূর্ণ এই পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ভ্যাক্সজেভরিয়ার দুই ডোজ টিকা নেওয়ার পর একই টিকার তৃতীয় বা বুস্টার ডোজ করোনার বিরুদ্ধে মানবদেহে শক্তশালী প্রতিরোধব্যবস্থা গড়ে তোলে।
বিশ্বে এখন সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে করোনার ওমিক্রন ধরন। ধরনটির বৈজ্ঞানিক নাম `বি.১. ১.৫২৯`। গত বছরের নভেম্বরে ওমিক্রন প্রথম শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায়। ইতিমধ্যে বিশ্বের ১২৮টি দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। বাংলাদেশেও ৫৫ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে।
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী




