আ. লীগের কাউন্সিলে যুগোপযোগী নেতৃত্ব আসবে: দীপু মনি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৩ পিএম, ৭ ডিসেম্বর ২০১৯ শনিবার
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দলের গতিশীলতাকে বজায় রেখে বাংলাদেশের মানুষকে অভিষ্ঠ লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগ নিরন্তর কাজ করছে।
আজ শনিবার সাভারের ডগরমোড়া এলাকায় পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
ডা. দীপু মনি বলেন, ‘আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল। স্বাধীনতা, ভাষার অধিকার, গণতন্ত্রের অধিকারের জন্য নেতৃত্ব দিয়েছে দলটি। এবার কাউন্সিলে নবীন-প্রবীণ মিলিয়ে যুগোপযোগী নেতৃত্ব আমরা নিয়ে আসবো। এবারও প্রবীণের অভিজ্ঞতা আর নবীণের শক্তি ও সাহস সবকিছুকে মিলিয়ে অত্যন্ত ভালো একটি নেতৃত্ব পাবে দেশের মানুষ।’
তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা দুর্নীতির যে তথ্য উপাত্ত আমাদের কাছে জমা দিয়েছেন সেটি দেখা হচ্ছে। সেগুলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কাছে জমা দেওয়া হয়েছে। ইউজিসি সেটা দেখে যথাযথ ব্যবস্থা নেবেন এবং নিশ্চয়ই তারা একটি ফ্যাক্ট ফাইন্ডিয়েংর ব্যবস্থা করবেন।’
অনুষ্ঠানের শুরুতে সিআরপির প্রতিবন্ধীদের মাঝে প্রধান অতিথি হিসেবে হুইল চেয়ার বিতরণ করেন শিক্ষামন্ত্রী। এছাড়া সিআরপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিআরপির কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে আনন্দ উৎসব বিরাজ করছে।
সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরী এ টেইলর, নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধি সুরক্ষা ট্রাস্ট-এর সভাপতি ডা. গোলাম রাব্বানি, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. নুরুল কবিরসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিআরপিতে পাঁচ দিনব্যাপী নানা অনুষ্ঠান চলছে।
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার











