ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ১০:৪৯:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

আইইডিসিআরের নতুন পরিচালক ডা. তাহমিনা শিরীন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৮ পিএম, ১৯ আগস্ট ২০২০ বুধবার

আইইডিসিআরের নতুন পরিচালক ডা. তাহমিনা শিরীন

আইইডিসিআরের নতুন পরিচালক ডা. তাহমিনা শিরীন

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. তাহমিনা শিরীন। তিনি এতদিন প্রতিষ্ঠানটির ভাইরোলজি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আজ বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২০ আগস্ট থেকে এ নিয়োগ কার্যকর হবে।

অধ্যাপক ডা. তাহমিনা শিরীন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে তার এমবিবিএস সম্পন্ন করেন। এরপর তিনি এমফিল এবং পিএইচডি করেন। ২০১৩ সাল থেকে তিনি আইইডিসিআরে কর্মরত আছেন।

প্রসঙ্গত, গত ১৩ আগস্ট আইইডিসিআরের বর্তমান পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে নিয়োগ দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন দেয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২০ আগস্ট থেকে এ আদেশ কার্যকর হবে।