ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৮:৩০:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

আইএস ক্যাম্প থেকে নারী-শিশুদের ফেরত নিল জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৫ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সিরিয়ায় আইএস জঙ্গিদের পতনের পর দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা জঙ্গিদের স্ত্রী ও সন্তানদের আলাদা ক্যাম্পে আটক করে রেখেছে। সেই বন্দিদশা থেকে পাঁচ নারী ও ১৪ শিশুকে ফেরত নিয়েছে জার্মানি ও ফিনল্যান্ড।

এদের মধ্যে ৩ নারী ও ১২ শিশু জার্মানিতে গেছে। সেখান থেকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। জঙ্গি সম্পৃক্ততার কারণে অনেক দেশই তাদের এসব নাগরিককে ফেরত নিতে চাচ্ছে না। জার্মানি ও ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, মানবিক কারণে এসব নারী ও শিশুদের রবিবার দেশে ফিরিয়ে নেয়া হয়েছে।

জার্মান গণমাধ্যম জানিয়েছে, এদের মধ্যে তিন নারীর বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি ব্যাপকভাবে অনুসন্ধান করা হয়।

ইউরোপ থেকে সিরিয়ায় এসে কয়েক হাজার তরুণ-তরুণী আইএসে যোগ দেয়। ইরাক ও সিরিয়ায় ২০১৯ সালে আইএসের পতনের পর সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি অধ্যুষিত এলাকায় বিভিন্ন ক্যাম্পে তাদের পরিবারের সদস্যদের আটক রাখা হয়।

ব্রিটেনের স্কুল থেকে ২০১৫ সালে পালিয়ে সিরিয়ায় এসে আইএসে যোগ দেয়া বাংলাদেশি বংশোদ্ভূত শামীমা বেগমের ব্রিটিশ নাগরিকত্ব বাতিল হওয়ার পর ইউরোপের বিভিন্ন দেশও তাদের এ ধরনের নাগরিকদের নাগরিকত্ব বাতিল করে দেয়। তবে মানবিক কারণে অনেক যাচাই-বাছাই করে নারী ও শিশুদের ফিরিয়ে নিচ্ছে কয়েকটি দেশ।

-জেডসি