আইডিয়াল কলেজশিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩৬ পিএম, ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
রাজধানীর ধানমন্ডি এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা নিয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে মুখোমুখি অবস্থানে ছিল ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এর মধ্যে পুলিশ এক পক্ষকে সরিয়ে দিতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এর জেরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীকে মারধর করেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় মহড়া দিতে থাকেন। এর মধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে আইডিয়াল কলেজের এক দল শিক্ষার্থী সায়েন্সল্যাবের ম্যারিয়ট কনভেশন হলের গলিতে জড়ো হলে পুলিশ তাদের সরে যেতে বলে। তারা এতে রাজি না হওয়ায় পুলিশ তাদের ধাওয়া দেয়। তখন শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকেন। পরে পুলিশ-শিক্ষার্থী ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা গণস্বাস্থ্য নগর হাসপাতালের পাশের গলিতে ঢুকে ছত্রভঙ্গ হয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপ-কমিশনার জিসানুল হক সমকালকে বলেন, আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা গত রোববার এক ঘটনায় বিরোধে জড়ায়। সেই ঘটনার জের ধরে আজও তারা মুখোমুখি হয়। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক







