ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১৫:৪০:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

আইডিয়াল স্কুলে ভর্তি লটারিতে অনিয়ম বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪২ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি লটারিতে ভবিষ্যতে অনিয়ম বন্ধে অধ্যক্ষকে নির্দেশ দিয়েছে দুদক। ২০১৯ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তি লটারি প্রক্রিয়ায় সম্ভাব্য জালিয়াতি ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এ শিক্ষা প্রতিষ্ঠানে অাজ মঙ্গলবারও দিনব্যাপী অভিযান চালিয়েছে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট। এর আগে গতকাল সোমবারও অভিয়ান পরিচালনা করা হয়।

 

দুদক টিম লটারির ফলাফল পেন্সিলের পরিবর্তে বলপেন অথবা অমোচনীয় কালি দিয়ে লেখা নিশ্চিত করেছে। অন্যদিকে বালক ক্যাটাগরিতে নির্বাচিত তালিকার পাশাপাশি কোন অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়নি। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে রাজধানীর মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকেও নির্দেশ দেয়া হয়।


এছাড়া দুদক টিম এ স্কুলের পার্শ্ববর্তী এলাকায় গড়ে ওঠা অসংখ্য ভর্তি কোচিং সেন্টারের প্রতিনিধিদের সমাগম নিয়ন্ত্রণ করে। দুদক টিমের উপস্থিতিতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।


এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “ভর্তি পরীক্ষাকে দুর্নীতির অভিশাপ থেকে মুক্ত রাখতে দুদক কঠোরভাবে নজরদারী করছে। কোনভাবেই দুর্নীতির সুযোগ দেয়া হবে না।”


দুদকের অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) অভিযোগ পেয়ে এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক ও মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী এ অভিযান চালানোর নির্দেশ দেন। দুদকের সহকারী পরিচালক মাসুদুর রহমান ও সেলিনা আখতার মনি এবং উপসহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলামসহ দুদকের পুলিশ ইউনিটের সদস্যবৃন্দ এ অভিযানে অংশগ্রহণ করেন।


রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ২০১৯ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে সর্বমোট ৮৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। মতিঝিল ও বনশ্রী শাখায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে এবং মুগদা শাখায় শুধু বাংলা ভার্সনে বালক ও বালিকা পৃথক ক্যাটাগরিতে ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়। এর মধ্যে গতকাল ৬টি ক্যাটাগরির লটারি অনুষ্ঠিত হয়।


আজ মঙ্গলবার অবশিষ্ট ৪টি ক্যাটাগরির লটারি অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত লটারি পর্যবেক্ষণ দুদক টীম এ অভিযান পরিচালনা করছে।