আইডিয়ালের আরেক ছাত্রীর মৃত্যু ডেঙ্গুতে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ পিএম, ১৫ আগস্ট ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আরও এক শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। গতকাল সোমবার (১৪ আগস্ট) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত আফিয়া জাহান বনশ্রী শাখার তৃতীয় শ্রেণির ইংরেজি ভার্সনের ‘ঝ’ শাখার ছাত্রী ছিল।
আফিয়া জাহানের বাবা আবুল কালাম আজাদ বলেন, গত সপ্তাহে হঠাৎ তার মেয়ের জ্বর ওঠে। জ্বর বাড়তে থাকায় শনিবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার আমার সন্তানটি মারা যায়।
আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক রুকনুজ্জামান শেখ বলেন, আফিয়াসহ এখন পর্যন্ত তিনজন শিক্ষার্থী মারা গেছে। তিনি বলেন, অফিয়ার অভিভাবকদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি আফিয়া জাহান জ্বরে আক্রান্ত হওয়ার দুই-তিনদিনের মধ্যে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, স্কুলে ডেঙ্গু প্রতিরোধে সব ধরনের প্রতিরোধ ব্যবস্থা নেয়া হয়েছে। প্রতিদিন প্লে করা, স্কুলের জমে থাকার পানি পরিষ্কারসহ ধরনের ব্যবস্থা করা হয়। তারপরও তিনজন শিক্ষার্থীকে হারিয়ে আমরা শোকাহত।
এর আগে গত ১৬ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইশাত আজহার নামের এক ছাত্রের মৃত্যু হয়। সেও বনশ্রী শাখার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। জ্বরে আক্রান্ত হওয়ার পর রাজধানীর ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর পর গত ৩১ জুলাই মতিঝিল আইডিয়াল স্কুলের মতিঝিল শাখার তৃতীয় শ্রেণির ছাত্র বনি আমিন মারা যায়। সে বাংলা ভার্সনের ছাত্র ছিল।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

