ঢাকা, শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ ৮:৪৯:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক

আইনমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫০ পিএম, ১৮ এপ্রিল ২০২০ শনিবার

আইনমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আইনমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আইনমন্ত্রী আনিসুল হকের মা জাহানারা হকের (৮৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী গভীর শোক ও দুঃখ প্রকাশের পাশাপাশি জাহানারা হকের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

শুক্রবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহানারা হক।

গত ২৭ অক্টোবর থেকে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন থাকা জাহানারা হক দীর্ঘদিন যাবৎ হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম জানান, ‘আজ বাদযোহর বনানীর ১১ নম্বর রোড সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জামে মসজিদে পারিবারিকভাবে ও সীমিত পরিসরে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।’