ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ০:৩৫:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

আইপিইউ সম্মেলনে অংশ নিতে বাহরাইন গেলেন স্পিকার

বাসসঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ১০ মার্চ ২০২৩ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪৬তম সম্মেলনে অংশ নিতে বাহরাইন গেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

শুক্রবার সকাল ১০ টায় তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাহরাইনের রাজধানী মানামার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আগামী ১১-১৫ মার্চ মানামায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪৬তম অ্যাসেম্বলি এবং আইপিইউর সংশ্লিষ্ট মিটিং অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ সংসদীয় দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন রাজী মোহাম্মদ ফখরুল, মো. শাহে আলম, উম্মে কুলসুম স্মৃতি, রাহগির আল মাহি এরশাদ, উম্মে ফাতেমা নাজমা বেগম এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম।

এছাড়াও স্পিকারের একান্ত সচিব যুগ্মসচিব এম এ কামাল বিল্লাহ, উপসচিব এনামুল হক, পরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন এবং সহকারী একান্ত সচিব উপসচিব মো. রাশেদ ইকবাল চৌধুরী সফরসঙ্গী হিসেবে মানামা যাচ্ছেন।