আইফোন ১৩’র কয়েকটি অজানা ফিচার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫২ এএম, ২৬ এপ্রিল ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
আইফোন ১৩ সিরিজের ফোনে কয়েকটি চমকপ্রদ ফিচার রয়েছে। তবে বেশিরভাগ ব্যবহারকারীই এসব ফিচারের কথা জানেন না। তাহলে চলুন জেনেই আইফোন ১৩ সিরিজের কয়েকটি অজানা ফিচার সম্পর্কে-
রিচেবিলিটি : আইফোন ১৩-এ রয়েছে রিচেবিলিটি নামের একটি ফিচার। যে সব ব্যবহারকারীর আঙুল খুব ছোট, তাদের জন্য অত্যন্ত সহায়ক এই রিচেবিলিটি ফিচারটি। এমনকি এই ফিচার ব্যবহার করে আইফোন ১৩ প্রো ম্যাক্সও অপারেটর করা খুব সহজ হবে।
ড্র্যাগ অ্যান্ড ড্রপ : অ্যান্ড্রয়েডের থেকে শত গুণে ভাল আইফোনের ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিচারটি। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা একটি অ্যাপ থেকে আরেকটি অ্যাপে খুব সহজেই ছবি বা টেক্সট ড্র্যাগ করতে পারেন। ফলে ফিচারটি ব্যবহারকারীদের সময় বাঁচাবে।
লাইভ টেক্সট ফিচার : এটি অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে ছবি থেকে টেক্সট এক্স-ট্র্যাক্ট করার মাধ্যমে কাজ করে। এই ফিচারের সাহায্যে খুব সহজেই একটি ছবি স্ক্যান করে সেখান থেকে টেক্সট পেতে পারেন। তারপরে সেই টেক্সট আপনি চাইলে যেকোনো অ্যাপে পেস্ট করতে পারেন।
ব্যাক ট্যাপ জেসচার : ব্যাক ট্যাপ জেসচারের মাধ্যমে একাধিক ফিচার্স অ্যাক্সেস করতে পারবেন আইফোন ১৩ ব্যবহারকারীরা। তার জন্য ফোনের স্ক্রিনও ট্যাপ করার প্রয়োজন পড়বে না। আইফোন ১৩ ব্যবহারকারীরা স্ক্রিনশট নিতে পারবেন, টর্চ টার্ন অফ ও অন করতে পারবেন। একই সঙ্গে আবার ফোনের ব্যাক প্যানেলে সামান্য ট্যাপ করেই ক্যামেরা ওপেন করতে পারবেন।
ব্যাকগ্রাউন্ড সাউন্ড কম করা : ফিচারটি গ্রাহকের স্ট্রেস কমাতে পারে। একাধিক রিসার্চ থেকে এমনই তথ্য উঠে এসেছে। ডিভাইসের অ্যাক্সেসিবিলিটি সেটিংস থেকেই এই ফিচারটি অ্যাক্টিভেট করা যেতে পারে।
ক্যাপশনস ফিচার : ছবি ও ভিডিওতে ক্যাপশন দেওয়ার মতোও একটি চমৎকার ফিচার রয়েছে আইফোনের ঝুলিতে। তার জন্য ব্যবহারকারীদের ছবি বা ভিডিওতে সোয়াইপ করলেই চলে যাবে। ছবি বা ভিডিওতে টেক্সট অ্যাড করার জন্য আপনাকে অন্য কোনও অ্যাপ ডাউনলোড করতে হবে না।
অ্যাপ লুকিয়ে রাখা : আইফোন ১৩ ব্যবহারকারীরা খুব সহজেই যেকোনো অ্যাপ লুকিয়ে রাখতে পারেন। তার জন্য আপনাকে আইফোন ১৩'র রিমুভ অ্যাপ অপশনে ক্লিক করতে হবে এবং তার পরে মুভ টু অ্যাপ লাইব্রেরি অপশনটি সিলেক্ট করতে হবে।
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন


