আইফোন ১৭ কেনা নিয়ে ভারতে ব্যাপক ধাক্কাধাক্কি, মারামারি
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৩১ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার
ছবি : সংগৃহীত
ভারতে আইফোন ১৭ বিক্রি শুরু হয়েছে। এদিকে বিক্রি শুরু হতেই দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক নগরী মুম্বাইয়ের অ্যাপল স্টোরে ক্রেতাদের ভিড়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
একইসঙ্গে রাজধানী দিল্লি ও দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতেও নতুন আইফোনের জন্য ক্রেতাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার দৃশ্য দেখা গেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে অবস্থিত অ্যাপলের স্টোরে শুক্রবার সকালে নতুন আইফোন ১৭ কিনতে গিয়ে হট্টগোলের ঘটনা ঘটেছে। ক্রেতা ও প্রযুক্তিপ্রেমীদের ভিড়ে সেখানে একপর্যায়ে হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু হয়।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-এর প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, দোকানের সামনে গ্লাসের দেয়ালের পাশে ঘেঁষাঘেঁষি করে দাঁড়ানো অসংখ্য মানুষ একে অপরকে থাপ্পড় ও ঘুষি মারছে। এ সময় লাল শার্ট পরা এক ব্যক্তিকে নিরাপত্তাকর্মীরা টেনে বের করার চেষ্টা করলে তিনি এক প্রহরীকে আঘাত করতে চান। পরে অন্য এক গার্ড এসে তাকে সরিয়ে নেয়।
ভিডিওতে আরও দেখা যায়, এক ক্রেতা নিরাপত্তাকর্মীর খোঁজ করছেন, আর পেছনে মারামারি চলছেই। একজন লাঠিধারী গার্ড একা ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন। এ সময় সাদা-কালো শার্ট পরা আরেকজনকে কমব্যাট পোশাকধারী সশস্ত্র নিরাপত্তারক্ষী টেনে বের করে নিয়ে যায়।
এনডিটিভি বলছে, ভারতের বিভিন্ন শহরে একযোগে আইফোন ১৭ সিরিজের মোবাইল ফোন বিক্রি শুরু করেছে অ্যাপল। এ উপলক্ষে মুম্বাই ও দিল্লির ফ্ল্যাগশিপ স্টোরগুলোর সামনে সকাল থেকেই লম্বা লাইন পড়ে যায়।
মুম্বাই স্টোরের ঘটনার বিষয়ে কয়েকজন ক্রেতা জানান, পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এমন বিশৃঙ্খলা তৈরি হয়। আহমেদাবাদ থেকে আসা ক্রেতা মোহন যাদব বলেন, “ভোর ৫টা থেকে আমি অপেক্ষা করছি। লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই মাঝখানে ঢুকে পড়ছে। নিরাপত্তার লোকজন দায়িত্ব নিচ্ছে না। এতে পেছনের ক্রেতারা সুযোগ পাচ্ছে না।”
এমন ভিড় ও লম্বা লাইনের দৃশ্য দেখা গেছে দিল্লির সাকেত এলাকার সিলেক্ট সিটিওয়াক মলে অবস্থিত অ্যাপল আউটলেটের সামনেও। ক্রেতারা রাতভর বাইরে অপেক্ষা করেছেন, যেন সকালেই নতুন আইফোন হাতে নিতে পারেন। বেঙ্গালুরুর অ্যাপল স্টোরেও একই পরিস্থিতি তৈরি হয়।
প্রসঙ্গত, অ্যাপল এ মাসে তাদের নতুন সিরিজ আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং নতুন ‘আইফোন এয়ার’ বাজারে এনেছে। প্রো মডেলে এসেছে অ্যালুমিনিয়ামের বডি, এ পর্যন্ত সবচেয়ে বড় ব্যাটারি এবং নতুন “ফুল-উইডথ ক্যামেরা প্ল্যাটো”। এগুলো সেপ্টেম্বর ৯ তারিখে অ্যাপলের ওয়েবসাইট ও ইউটিউবে লাইভ ইভেন্টে প্রকাশ করা হয়।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


