আইভি রহমানের স্মরণে আয়োজিত মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রীর যোগদান
আপডেট: ০৫:৪৮ পিএম, ২৪ আগস্ট ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মরহুমা আইভি রহমানের গুলশানের বাসভবনে আজ বাদ আছর তাঁর ১১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।
এছাড়াও, মরহুমার আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী এবং মন্ত্রীবর্গ, সংসদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকবৃন্দ মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান একেএম রহমতুল্লাহ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ও বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল অন্যান্যের মধ্যে এ অনুষ্ঠানে যোগ দেন।
আইভি রহমান, জিল্লুর রহমান এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে, প্রধানমন্ত্রী সেখানে আইভি রহমানের পুত্র নাজমুল হাসান পাপন এমপিসহ তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সান্ত¦না দেন।
২০০৪ সালের ২১ আগস্ট নগরীর বঙ্গবন্ধু এভিনিউতে আয়োজিত আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে ঘৃণ্য গ্রেনেড হামলায় মারাত্মকভাবে আহত আইভি রহমান চিকিৎসাধীন অবস্থায় এ দিনে ইন্তেকাল করেন। - ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ৩ মাসের শিশুর পা মোচড় দেওয়া চাচি পলাতক, আটক ৩
- নির্বাসনের অবসান, কলকাতায় তসলিমা
- ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- মেসি-এমবাপে কে জিতবেন গোল্ডেন বুট?
- ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ
- শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন
- রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা
- ২৫ ঘণ্টা পর রাজশাহী থেকে বাস চলাচল স্বাভাবিক
- শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ
- সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
- এবার পর্দায় ভিলেন হতে চান পূর্ণিমা
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর











