আইসিসি’র বর্ষ সেরা নারী টি-২০ দলের ক্যাপ পেলেন রুমানা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৩ পিএম, ২৪ মার্চ ২০১৯ রবিবার
আইসিসি’র বর্ষ সেরা নারী টি-২০ দলের ক্যাপ পেলেন রুমানা
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের(আইসিসি) ২০১৮ বর্ষ সেরা নারী টি-২০ দলের ক্যাপ পেলেন রুমানা আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আজ শনিবার এ কথা জানানো হয়।
বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসি দলে জায়গা পেয়েছেন রুমানা। ২০১৮ বর্ষপঞ্জিতে নারী ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ উইকেট শিকার করেন বাংলাদেশ দলের ডান হাতি লেগ স্পিনার। ২০১৮ নারী টি-২০ বিশ্বকাপের চার ম্যাচে চারটিসহ মোট ২৪ ম্যাচে ৩০ উইকেট শিকার করার স্বীকৃতি হিসেবে আইসিসি দলে জায়গা পান রুমানা।
আইসিসির প্রদত্ত এই স্মারক ক্যাপ পেয়ে দারুণ খুশি রুমানা।
তিনি বলেন, ‘বর্ষসেরা দলের সদস্য হলে আইসিসির পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হয়, জানতাম। আমি নিজেও এই সম্মাননার জন্য বেশ উৎসুক। পেয়েছে, যার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। অনেক আনন্দ লাগছে।’
রুমানা বলেন, ‘এই বছরে আন্তর্জাতিক ম্যাচ আমরা তেমন খেলিনি। সামনে হয়তো আরও ম্যাচ আছে। আরও ভালো খেলার চেষ্টা করবো।’
আইসিসি ঘোষিত দলে সর্বোচ্চ পাঁচ জন রয়েছেন অস্ট্রেলিয়ার খেলোয়াড়। এ ছাড়া ভারতের তিন, নিউজিল্যান্ডের দুই এবং বাংলাদেশ ও ইংল্যান্ডের রয়েছে একজন করে খেলোয়াড়।
এই সম্মাননা পাওয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে সাধুবাদ জানিয়েছে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




