আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভা আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৭ এএম, ২২ জুন ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ বৃহস্পতিবার ( ২২ জুন ) অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভার অয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী সভাপতি শেখ হাসিনা। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নির্বাচনের আগে হতে যাওয়া ওই সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের করনীয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের দলীয় সূত্রগুলো।
এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিকে সামনে রেখে দলের সম্পাদকমন্ডলীর এক সভা গত সোমবার অনুষ্ঠিত হয়। সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, দীর্ঘ দিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠক হয় না। দলের নির্বাহী কমিটির বৈঠকে দলের সাংগঠনিক বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। এ ছাড়া দেশের সমকালীন রাজনীতি ও আগামী জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হবে।
দলীয় সূত্র জানিয়েছে, সভায় দেশের জেলা ও উপ জেলায় দলের কর্মসূচি ঠিক করা হবে। এ ছাড়া বর্তমানে আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে দলীয় প্রধান শেখ হাসিনার চলমান যে বৈঠক সেখানে আগামীতে কোন কোন জেলাকে অগ্রাধিকার দেয়া হবে তাও ঠিক হবে এ বৈঠকে। এ ছাড়া আগামী নির্বাচনের আগে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের আগামীর রাজনীতি কি হবে, তার নীতি নির্ধারণ করা হবে।
আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, এবারের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির বৈঠকে বড় অংশ জুড়ে আলোচনায় থাকবে আগামী নির্বাচন। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে যা যা করনীয় সে প্রসঙ্গগুলো নিয়ে বৈঠকে আলোচনা হবে। নির্বাচনের প্রস্তুতির ছাড়াও এ সভায় নির্বাচনের আগে দলের প্রচার নিয়েও আলোচনা হবে।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য




