আগামী নির্বাচন এই সরকারের অধীনেই অবাধ ও সুষ্ঠু হবে
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ২৪ মে ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকারের অধীনে জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র সমুন্নত রেখে পরবর্তী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
বুধবার (২৪ মে) কাতারের দোহারে র্যাফলস হোটেলে কাতার ইকোনমিক ফোরামে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
কিউইএফ’র এডিটর অ্যাট-লার্জ হাসলিন্ডা আমিনের উপস্থাপনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘অতএব, আমাদের সরকারের অধীনে নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হবে।’
শেখ হাসিনা বলেন, ‘মূলত, আমি আমার জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে এখানে এসেছি। দেশ কে চালাবে, তা জনগণের নির্ধারণ করার কথা। ক্ষমতা জনগণেরই, অতএব, আমি জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে চাই। আমি ক্ষমতা দখল করতে নয় বরং জনগণকে অধিকার দিতে এসেছি। যাতে তারা তাদের সরকার বেছে নিতে পারে।
কিছু দল নির্বাচনে অংশ নিতে অনিচ্ছুক হওয়ার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন মি. ট্রাম্প এখনও ফলাফল মেনে নেননি। তারা এখন কী বলতে পারেন? তারা (বিএনপি) কীভাবে অংশগ্রহণ করবে, কারণ তাদের সময় দেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং সে সময় (বিএনপির শাসনামলে) সন্ত্রাস, দুর্নীতি, স্বজনপ্রীতি, শোষণ ছিল সর্বত্র। তারা কখনই মানুষকে মানুষ হিসেবে গণ্য করত না। সে সময় একদিনে একবেলা খাবার পাওয়া খুবই কঠিন ছিল।
অথচ আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের জন্য সবকিছু নিশ্চিত করেছে। তাই, এখন নির্বাচন, এটা জনগণের অধিকার।
নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইতোমধ্যে আমি বলেছি- যারাই পর্যবেক্ষক পাঠাতে চায়, পাঠাতে পারে। সুতরাং, আমি বলতে পারি, জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার নিশ্চিত করতে এসেছি এবং এটি আমাদের (আওয়ামী লীগ) সংগ্রাম।
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার