আগামী বছরের জুনে কক্সবাজার যাবে ট্রেন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৬ এএম, ২৩ মে ২০২২ সোমবার
ফাইল ছবি
আগামী বছরের (২০২৩ সাল) জুনে ঢাকা থেকে ট্রেনে করে কক্সবাজারে যেতে পারবেন যাত্রীরা বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
রেল ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুতে সিগন্যালিং ও টেলিযোগাযোগ ব্যবস্থার চুক্তিসই অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, আপনারা জেনে আনন্দিত হবেন আগামী বছরের জুন থেকেই ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন চলাচল চালু হবে।
তিনি বলেন, কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত আমাদের ডাবল লাইন ছিল, সেটি এখন থার্ড লাইন করা হচ্ছে। টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত সিঙ্গেল লাইন ছিল সেটি ডাবল লাইন করা হচ্ছে। জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল ডাবল লাইন করার কাজ আমাদের হাতে আছে।
তিনি আরও বলেন, যেসব জায়গায় আমাদের ট্রাফিক বেশি এবং সিঙ্গেল লাইন সেসব জায়গায় আমরা এখন ডাবল লাইন করছি। পূর্বাঞ্চলে যে মিটার গেজ লাইন চলছে, সেগুলো আমরা ব্রডগেজে রূপান্তর করছি। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত আমাদের যে রেললাইন সেটিরও কাজ এগিয়ে চলেছে। আগামী ২০২৪ সালের মধ্যে পদ্মা সেতুর উপর দিয়ে যশোর পর্যন্ত আমরা ট্রেন চালাতে পারব।
এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য


