আগামী বছরের শুরুতে মিলবে সিনোভ্যাকের করোনা ভ্যাকসিন
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরিতে সুখবর দিলো চীনের ফার্মাসিউটিক্যালস কোম্পানি সিনোভ্যাক। তারা বলেছেন সব কিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই তাদের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে সরবরাহের জন্য প্রস্তুত হবে। এমনকি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ইউরোপের দেশগুলোতেও ভ্যাকসিন বিক্রির পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন সিনোভ্যাকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইন ওয়েইডং।
শেষ ধাপের পরীক্ষায় থাকা এই ভ্যাকসিনের চূড়ান্ত ফল আগামী কিছুদিনের মধ্যে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ব্রাজিল, তুরস্ক এবং ইন্দোনেশিয়ায় প্রায় ২৪ হাজার মানুষের শরীরে করোনাভাইরাসের এই ভ্যাকসিনের শেষ ধাপের পরীক্ষা চলমান রয়েছে।
বাংলাদেশ ও চিলিতেও শিগগিরই সিনোভ্যাকের ভ্যাকসিনের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন ওয়েইডং। নিজেদের তৈরি করোনা ভ্যাকসিন সিনোভ্যাকের এই প্রধান নির্বাহী ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে শরীরে প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, চীনে জরুরি ব্যবহারের জন্য হাজার হাজার মানুষের শরীরে সিনোভ্যাকের এই ভ্যাকসিনের প্রয়োগও শুরু হয়েছে।
করোনার উৎপত্তিস্থল হুবেই প্রদেশের উহানে ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা কথা জানিয়ে তিনি বলেন, একেবারে শুরুতেই চীন এবং উহানের জন্য আমরা কৌশল সাজিয়েছি। পরবর্তীতে জুন এবং জুলাইয়ে আমরা বিশ্বের জন্য কৌশল সংযুক্ত করেছি।
ওয়েইডং বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের অন্যান্য দেশে ভ্যাকসিনটি সরবরাহ করাই আমাদের লক্ষ্য। যুক্তরাষ্ট্র, ইইউ, জাপান এবং অস্ট্রেলিয়ার কঠোর আইনের কারণে এসব দেশে চীনের ভ্যাকসিন বিক্রি সম্ভব নয়। তবে সিনোভ্যাকের এই প্রধান নির্বাহীর আশা- শেষ পর্যন্ত আইনে পরিবর্তন আসতে পারে।
চীনের তৈরি অন্তত চারটি ভ্যাকসিন বর্তমানে শেষ ধাপের পরীক্ষায় রয়েছে। এরমধ্যে রাষ্ট্রনিয়ন্ত্রিত সিনোফার্মের দুটি, দেশটির সামরিক বাহিনীর ফার্মাসিউটিক্যালস কোম্পানি ক্যানসিনোর একটি এবং সিনোভ্যাকের একটি রয়েছে।
চীনের রাজধানী বেইজিংয়ের দক্ষিণাঞ্চলে সিনোভ্যাকের ভ্যাকসিন তৈরির কারখানায় বিশাল কর্মযজ্ঞ ও ব্যস্ততা চলছে। বৃহস্পতিবার এই কারখানায় একদল সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন সিনোভ্যাকের প্রধান ওয়েইডং। ইতোমধ্যে এই কারখানায় ভ্যাকসিন উৎপাদন এবং বোতলজাতকরণের কাজ শুরু হয়েছে।
আগামী বছরের ফেব্রুয়ারি অথবা মার্চের শুরুর দিকে কয়েক কোটি ডোজ ভ্যাকসিন প্রস্তুত করা সম্ভব হবে বলে জানিয়েছে সিনোভ্যাক। শিশু এবং বয়স্কদের জন্যও ভ্যাকসিনের ছোট ছোট ডোজের পরীক্ষা শুরু করেছে চীনা এই কোম্পানি।
সম্প্রতি বিশ্বজুড়ে এ দুই শ্রেণির মাঝে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নতুন এই উদ্যোগ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন সিনোভ্যাকের প্রধান। যেসব দেশ পরীক্ষার ব্যবস্থা করেছে সেসব দেশ অগ্রাধিকারভিত্তিতে ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন ওয়েইডং।
-জেডসি
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা



