আগামী সপ্তাহে রাশিয়ায় গণহারে করোনার টিকাদান শুরু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৬ পিএম, ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ব্রিটেনে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন ব্যবহারের অনুমতি পাওয়ায় পরই রাশিয়ায় গণহারে করোনার ভ্যাকসিন দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সে হিসেবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে টিকাদান শুরু হবে।
দেশটির সংবাদমাধ্যম আরটির খবরে বলা হয়েছে, নিজেদের আবিষ্কৃত স্পুটনিক-ভি ভ্যাকসিনের বিশ লাখ ডোজ কয়েক দিনের মধ্যেই তৈরি করবে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন ৯২ শতাংশ কার্যকরী প্রমাণিত হয়েছে স্পুটনিক-ভি।
এ প্রসঙ্গে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভাকে পুতিন বলেন, আসুন আমরা এই বিষয়ে একমত হই। আগামী সপ্তাহ থেকে আপনি গণহারে ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু করবেন। এর আগে গোলিকোভা জানিয়েছিলেন ডিসেম্বর মাসেই রাশিয়ায় গণহারে টিকাদান শুরু হবে।
রুশ প্রশাসন জানিয়েছে, তাদের তৈরি স্পুটনিক-ভি আন্তর্জাতিক বাজারে অনেক সস্তায় মিলবে। এই বিষয়ে স্পুটনিক-ভি ভ্যাকসিন তৈরিকারী প্রতিষ্ঠান গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের টুইট বার্তায় দাবি করা হয়, রাশিয়ানদের জন্য এই ভ্যাকসিন সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়া হবে। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে এই ভ্যাকসিনের দুটি ডোজের দাম ১০ ডলারেরও কম হবে।
বুধবার রাশিয়ায় নতুন করে ২৩ হাজার ৩৪৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশটির বিভিন্ন এলাকায় লকডাউনের নিষেধাজ্ঞা জারি হয়েছে।
এদিকে, ব্রিটেনেও কয়েক দিনের মধ্যে ফাইজারের টিকাদানের কর্মসূচি শুরু হবে।
-জেডসি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ











