আগামী ১৫ দিন ‘কোনোভাবেই’ ঘরের বাইরে যাবেন না: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫২ পিএম, ৬ এপ্রিল ২০২০ সোমবার
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি
দেশে ধীরে ধীরে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ১৫ দিনে অতি প্রয়োজন ছাড়া কোনোভাবেই ঘর থেকে বের হওয়া যাবে না।
আজ সোমবার রাজধানীর মহাখালীতে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে স্বাস্থ্যখাতের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবী সংগঠন ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে এক জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) মিলনায়তনে অনুষ্ঠিত এ বৈঠকে মন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৯ জন আক্রান্ত হয়েছেন এবং ৪ জনের মৃত্যু হয়েছে।
মন্ত্রী বলেন, ‘আগামী ১০ থেকে ১৫ দিন আমাদের সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনোভাবেই আগামী ১৫ দিন আমরা যেন কেউই অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হই।’
‘আর একান্তই যদি জরুরি কাজে বের হতেই হয়, তাহলে মুখে মাস্ক ব্যবহার ছাড়া কেউই যেন ঘরের বাইরে বের না হই। সে ব্যাপারে আমাদের সবারই সচেতন থাকতে হবে,’ যোগ করেন তিনি।
সভায় নিমস পরিচালক ডা. দীন মোহাম্মদ বর্তমান পরিস্থিতিতে তার উদ্বেগ জানিয়ে এখনই শক্ত অবস্থান নেবার অনুরোধ করেন।
বাংলাদেশ মেডিসিন সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক আহমেদুল কবীর বলেন, ‘দেশে সামনে কঠিন সময় আসছে। এখনই পুরো দেশে লকডাউন করা জরুরি।’
‘এখনই পুরো দেশ লকডাউন না করা হলে এই ভাইরাস আগামী ১০ দিনে ভয়াবহ রূপ ধারণ করতে পারে,’ যোগ করেন তিনি।
পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ দেশের মানুষের কথা বিবেচনা করে স্বাস্থ্যমন্ত্রীকে শক্ত অবস্থানে যাবার অনুরোধ জানান। স্বাস্থ্যমন্ত্রী সকলের কথা শোনেন ও দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা নেবেন বলে সকলকে আশ্বস্ত করেন।
সভায় চিকিৎসক পরিষদ নেতৃবৃন্দ চিকিৎসকদের সুযোগ-সুবিধাদি বৃদ্ধি করার ব্যাপারেও মন্ত্রীকে অনুরোধ জানান।
বৈঠকে অন্যদের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ, স্বাচিপ সভাপতি ইকবাল আর্সেনাল, সাধারণ সম্পাদক এম এ আজিজসহ বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী









