ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১২:১৫:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই

আগামী ৩০ জানুয়ারি সরস্বতী পূজা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩০ পিএম, ৪ জানুয়ারি ২০২০ শনিবার

আগামী ৩০ জানুয়ারি সরস্বতী পূজা

আগামী ৩০ জানুয়ারি সরস্বতী পূজা

হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব সরস্বতী পূজা সারা দেশে আগামী ৩০ জানুয়ারি বৃহস্পতিবার পালন করা হবে।

শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রতি বছর মাঘ মাসের পঞ্চমী তিথিতে এ পূজা উদযাপন করা হয়। এ দিনটিতে দেবী সরস্বতী জন্মগ্রহণ করেছিলেন। দিনটিকে বলা হয় ‘বসন্ত পঞ্চমী’।

হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস ও সংস্কৃতি মতে সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। তার জন্য হিন্দু ভক্ত, বিশেষ করে সম্প্রদায়টির শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে এ পূজার আয়োজন করে থাকে।

রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জগন্নাথ হল এবং সিদ্ধেশ্বরী মন্দির, শাখারী বাজার, তাঁতি বাজার, বনানী, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বুয়েট ও রমনা কালী মন্দিরসহ অন্যান্য স্থানে সরস্বতী পূজার আয়োজন করা হবে।