ঢাকা, শনিবার ০৭, নভেম্বর ২০২৬ ১১:২২:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি পুরো ইরানকে ‘ধ্বংস’ করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

আগামীকাল এইচএসসির ফল প্রকাশ

আপডেট: ০২:৫৮ পিএম, ৮ আগস্ট ২০১৫ শনিবার

41006_160 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : আগামীকাল রোববার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। তবে প্রতিবারের মতো এবার সেরা কলেজের তালিকা থাকবে না। সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা বাসস। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. সাইফুল্লাহ জানান, শিক্ষামন্ত্রী দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। ‘দুপুর ২টা থেকে অনলাইনে এবং মোবাইল ফোনে এসএমএস করে ফল পাওয়া যাবে। শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবে। অনলাইনে ফল পেতে www.educationboard.gov.bd  ওয়েবসাইট ভিজিট করতে হবে বলে। মো. সাইফুল্লাহ আরো বলেন, প্রতিবছর সব বোর্ডে সেরা প্রতিষ্ঠান নির্বাচন করা হলেও এবার থাকছে না সে নিয়ম। গত ১ এপ্রিল থেকে শুরু হওয়া এ পরীক্ষায় ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী অংশ নেয়। ০৮.০৮.২০১৫