ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১০:৫১:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

আগামীকাল দেশে আসবে কারিনার মরদেহ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১০ পিএম, ১৬ মে ২০২৬ শনিবার

কারিনা কায়সার। ছবি : ফেসবুক থেকে নেওয়া

কারিনা কায়সার। ছবি : ফেসবুক থেকে নেওয়া

সামাজিক যোগাযোগমাধ্যম যেন এখন এক নীরব শোকগ্রন্থ। কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী কারিনা কায়সার–এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শোবিজ অঙ্গন জুড়ে নেমে এসেছে গভীর স্তব্ধতা। সহকর্মী, নির্মাতা ও ভক্তরা ফেসবুকে ভাগ করে নিচ্ছেন তাঁর সঙ্গে কাটানো স্মৃতির মুহূর্তগুলো। একই সঙ্গে প্রিয় মুখটিকে শেষবারের মতো দেখার অপেক্ষায় দিন কাটাচ্ছেন অনেকে।

কারিনার মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে ভারতের চেন্নাই থেকে। এ বিষয়ে কথা বলেছেন তাঁর বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। তিনি জানান, নির্ধারিত প্রক্রিয়া শেষ না হওয়ায় শনিবার মরদেহ আনা সম্ভব হচ্ছে না। সব আনুষ্ঠানিকতা শেষে রোববার মরদেহ দেশে আনা হবে।

কায়সার হামিদ বলেন, ‘সংরক্ষণ–সংক্রান্ত কিছু প্রক্রিয়া বাকি আছে। তাই আজ বেলা তিনটার ফ্লাইট ধরা যাচ্ছে না। আগামীকাল রোববার চেন্নাই থেকে ঢাকায় আনা হবে।’

লিভার–সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে কারিনা কায়সারের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হলেও গত শুক্রবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৩০ বছর। তিনি মা–বাবা ও দুই ভাই রেখে গেছেন। তাঁর দাদি বরেণ্য দাবাড়ু রানী হামিদ।

কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে কারিনা কায়সার অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও যুক্ত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর স্বাভাবিক ও প্রাণবন্ত উপস্থাপনা তাকে তরুণ প্রজন্মের কাছে পরিচিত করে তোলে। পরে তিনি নাটক ও ওটিটি প্ল্যাটফর্মেও কাজ শুরু করেন।