আগারগাঁও-মতিঝিল পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ৭ জুলাই ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। পরীক্ষামূলক চলাচলের তিনটি ধাপের মধ্যে এটি প্রথম।
শুক্রবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৪টায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উদ্বোধনের পর আগারগাঁও স্টেশন থেকে একটি ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকারের একটি গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প মেট্রোরেল। আজ থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এই রুটে মেট্রোরেলের সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট চলবে।
তিনি বলেন, আশা করছি অক্টোবরের শেষ প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচলের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) তথ্যমতে, পরীক্ষামূলক চলাচলের প্রথম ধাপ পারফরম্যান্স টেস্ট। এর পরের ধাপে হবে ‘সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট’। চূড়ান্ত পর্যায়ে হবে ‘ট্রায়াল রান’। এ তিন ধরনের চলাচলকেই পরীক্ষামূলক চলাচল হিসেবে বিবেচনা করা হয়।
আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের সাতটি স্টেশন রয়েছে। সেগুলো হলো বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল।
উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশে ট্রেন চলাচল শুরু হয়। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত প্রকল্পের কাজ শেষ করার কথা রয়েছে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











