ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ২১:৩৩:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

আগারগাঁও রেডিও স্টেশনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১১ নভেম্বর ২০২৫ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর শেরে বাংলা নগরের আগারগাঁও রেডিও স্টেশনের সামনে মোটরসাইকেলে করে এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সোয়া সাতটার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মোহাম্মদ ইবনে মিজান।

তিনি জানান, সন্ধ্যা সোয়া সাতটার দিকে উল্টোপথে মোটরসাইকেল এসে আগারগাঁও রেডিও স্টেশনের সামনে ও স্টেশন থেকে একটু সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে দ্রুতই তারা পালিয়ে যায়। আমরা সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্তের চেষ্টা করছি।

এ ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমাদের একাধিক টিম কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।