ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৬:০৩:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

আগারগাঁওয়ে দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৮ পিএম, ২৬ জুন ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতাল থেকে শুরু করে পাসপোর্ট অফিস সংলগ্ন সড়কের দুই পাশে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ অভিযানে প্রায় ২শ’ দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

আজ বুধবার (২৬ জুন) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহসানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।  

অভিযানের বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহসান বলেন, সিটি করপোরেশনের প্রতিটি অঞ্চলেই উচ্ছেদ ও ভেজালবিরোধী অভিযান চালানো হচ্ছে। আজ পঙ্গু ও শিশু হাসপাতাল হয়ে পাসপোর্ট অফিসের মূল সড়কের ফুটপাত দখলমুলক্ত করা হয়েছে।

-জেডসি