ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২৩:২১:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

আগুন পোহাতে গিয়ে দগ্ধ ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৪ পিএম, ৯ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রংপুর অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ।তাই শীতের কাঁপুনি থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ দুই নারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

ওই দুই নারী হলেন, রংপুর নগরীর কোটার পাড়া এলাকার মৃত সাকির উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম এবং নগরীর স্টেশন আলমনগর মহল্লার মানিক মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম।

বার্ন ইউনিটের চিকিৎসক ডা. এম এ হামিদ পলাশ বলেন, এই দুই নারী আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে গত ৪ জানুয়ারি বার্ন ইউনিটে ভর্তি হন। তাদের শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিলো।

তিনি আরো জানান, গত ১৫ দিনে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ৯ জন মারা গেছেন বার্ন ইউনিটে। এদের মধ্যে সাতজন নারী ও দুইজন শিশু।

এদিকে, গত দুই দিনে আরো তিনজন নারী দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছে। এদের মধ্যে একজনের শরীরের ৪৫ থেকে ৫০ ভাগ পুড়ে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।

বর্তমানে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বার্ন ইউনিটে ৩০ জন চিকিৎসাধীন আছেন।

-জেডসি