ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৩:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: দেশজুড়ে ভোটগ্রহণ শুরু রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ

আগুনে নিহত তিন যুবকের পরিবারকে কুড়িগ্রামে সহায়তা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

ঢাকার চকবাজারে আগুন ট্রাজেডির শিকার কুড়িগ্রামের তিন হতভাগ্য তরুণের পরিবারকে কুড়িগ্রাম জেলা প্রশাসন থেকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। প্রত্যেকের পরিবারকে জেলা প্রশাসন থেকে ৩৪ হাজার টাকার চেক, ৩ বান্ডিল করে ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়।

আজ সোমবার কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে সজিবের স্ত্রী আছমা বেগম, রাজু মিয়ার ভাই মাসুদ ও খোরশেদ আলমের বাবা আবু বক্কর পরিবারের পক্ষে সহায়তা গ্রহণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা পারভীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে জিলুফা সুলতানা, সদর ইউএনও আমিন আল পারভেজ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড.আহসান হাবীব নীলু প্রমুখ।

উল্লেখ্য, ঢাকার চক বাজারে জুতার দোকানে কর্মচারি ওই তিন যুবক ঘটনার দিন দোকান থেকে অন্য দোকানে মালামাল ডেলিভারীর সময় ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। 

নিহতরা হলেন, নাগেশ্বরী উপজেলার আবু বক্করের পুত্র খোরশেদ আলম (২২),একই উপজেলার হাজিপাড়া গোবর্ধণকুঠি গ্রামের রাজু মিয়া (১৮) ও সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের শিবের চর মাঠের পাড় এলাকার আব্দুল কাদেরের পুত্র সজিব (২৩)।