ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ২০:১৯:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

আগুনে পুড়ল মহাখালীর সাততলা বস্তির কয়েকশ’ ঘর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৬ পিএম, ৭ জুন ২০২১ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন প্রায় আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সোমবার ভোর চারটার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে ছয়টা ৩৫ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। এ ঘটনায় পুড়ে গেছে কয়েকশ’ ঘর।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হোসেন বলেন, ভোর চারটার দিকে আগুনের খবর প্রথমে তাদের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আগুনের ভয়াবহতা বাড়ায় একে একে ১৮টি ইউনিট সেখানে পাঠানো হয়। আড়াই ঘণ্টার চেষ্টায় ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসকর্মীদের সঙ্গে বস্তির বাসিন্দারাও আগুন নেভাতে চেষ্টা করছেন। এখনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে পুড়ে গেছে কয়েকশ’ ঘর। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

সবশেষ গত বছর ২৩ নভেম্বর মধ্যরাতে ভয়াবহ আগুনে এই বস্তির প্রায় আড়াই শতাধিক ঘর পুড়ে গিয়েছিল। ২০১২, ২০১৫ ও ২০১৬ সালেও আগুনে পুড়েছিল সাততলা বস্তি।

বস্তির বাসিন্দারা জানান, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বাঁশ, কাঠ আর টিন দিয়ে তৈরি বস্তির ঘরগুলোতে। ক্রমেই বাড়তে থাকে আগুনের লেলিহান শিখা। চোখের সামনেই পুড়ে যায় কয়েকশ’ ঘর।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, বস্তিতে আগুন ছড়িয়ে পড়ার সব উপাদানই ছিল। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই বস্তিতে অসংখ্য অবৈধ গ্যাস, বিদ্যুৎ-সংযোগ আছে। এসব থেকেই বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নির্ধারণে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

-জেডসি