‘আগে আমি বাঁচি, পরে তোদের বাঁচাব’
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরাসহ তার চার সহযোগীকে ১ মার্চ দুপুর ১২টার মধ্যে হলত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে হল কর্তৃপক্ষের জরুরি সভাশেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে রোববার সন্ধ্যায় হল কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি।
তদন্ত কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. আহসানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। আহসানুল হক বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত পাঁচজনকে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্যাতনের ঘটনায় অভিযুক্তরা হলেন— শাখা ছাত্রলীগ সহসভাপতি ও পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম, আইন বিভাগের ইসরাত জাহান মীম, চারুকলা বিভাগের হালিমা আক্তার ঊর্মি ও ফিন্যান্স বিভাগের মুয়াবিয়া জাহান। অন্তরা বাদে সবাই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এদিকে অভিযুক্তদের সঙ্গে কথা বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ নেত্রী অন্তরা মূলহোতা ছিলেন বলে জানিয়েছেন অভিযুক্তরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিযুক্ত বলেন, ‘১২ ফেব্রুয়ারি দুপুরে ছাত্রলীগ নেত্রী অন্তরা আমাদের ভয় দেখিয়ে বলে প্রত্যেকে এক ঘণ্টা করে ফুলপরীকে রুমে ডেকে র্যাগ দিবি, যা ইচ্ছা তাই করবি। যত কিছু হবে সব আমি দেখব।'
আমরা উনাকে বলি— এগুলো করা তো ঠিক হবে না আপু। পরে উনি আমাদের বড় বড় চোখ করে ভয়ভীতি প্রদর্শন করেন। পরে তিনি বলেন, যা বলছি তাই কর। দরকার হলে ফুলপরীকে মেরে ফেলবি, আমি লাশ গুম করে দেব। এর পরে কিছু হলে আমি একাই দেখব, তোদের কিছু ভাবতে হবে না।’
অভিযুক্তরা আরও জানান, ঘটনার পর অন্তরা আপু আমাদের বলেন— বাইরের কাউকে কিছু জানাবি না। পরে উনি জোরপূর্বক আমাদের মোবাইল থেকে কল লিস্ট ও মেসেজ সব ডিলিট করে দেন।
এদিকে তদন্ত কমিটির কাছে সাক্ষাৎকারে যাওয়ার সময় অভিযুক্ত অন্য সহযোগীদের অন্তরা বলেছিলেন— ‘আগে আমি বাঁচি, পরে তোদের বাঁচাব’।
প্রসঙ্গত, দেশরত্ন শেখ হাসিনা হলে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দফায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী ফুলপরীকে রাতভর র্যাগিং, শারীরিকভাবে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করার অভিযোগ ওঠে।
এতে শাখা ছাত্রলীগ সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ছাত্রলীগকর্মী তাবাসসুম ইসলাম, মোয়াবিয়া জাহান, ইসরাত জাহান মীম ও হালিমা খাতুন উর্মীসহ কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
পরে তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারি একটি তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে ১৫ ফেব্রুয়ারি পৃথকভাবে দেশরত্ন শেখ হাসিনা হল ও শাখা ছাত্রলীগ তদন্ত কমিটি গঠন করে। এ ছাড়া হাইকোর্টের নির্দেশেও একটি তদন্ত কমিটি গঠন করে কুষ্টিয়া জেলা প্রশাসন।
হাইকোর্টের নির্দেশে ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যার পর হল ছেড়ে চলে যায় অভিযুক্ত সানজিদা ও তাবাসসুম।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ




