আচার প্রতিযোগিতায় শ্রেষ্ঠ পান্না
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:৩৫ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৮ মঙ্গলবার
প্রাণ গ্রুপ আয়োজিত ১৮তম জাতীয় আচার প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। এবার আচার বানিয়ে বর্ষসেরা আচারের পুরস্কার পেয়েছেন সুনামগঞ্জের শরিফা আক্তার পান্না।
আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘প্রাণ ১৮তম জাতীয় আচার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আচার প্রতিযোগিতায় ৩ হাজার ৬৯২ প্রতিযোগির মধ্যে ৮ হাজার ৩০৮টি আচার জমা পড়ে। সেখান থেকে ৪৮টি আচার ফাইনালের জন্য নির্বাচন করা হয়। এর মধ্যে টক, ঝাল, মিষ্টি ও অন্যান্য- এ চার ক্যাটাগরিতে ১৩ জনের আচার সেরা নির্বাচন করে পুরস্কার দেওয়া হয়। এছাড়া ৩৫ জন পেয়েছেন শুভেচ্ছা পুরস্কার।
বর্ষসেরা আচারের পুরস্কার পেয়েছেন সুনামগঞ্জের শরিফা আক্তার পান্না। বর্ষসেরা পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন দুই লাখ টাকা।
অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, অভিনেতা শহিদুল আলম সাচ্চু, নাট্যব্যক্তিত্ব রোকেয়া প্রাচী ও নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া প্রতি ক্যাটাগরির সেরা প্রতিযোগিকে ৫০ হাজার টাকা, দ্বিতীয় সেরা প্রতিযোগিকে ওয়াশিং মেশিন ও তৃতীয় প্রতিযোগিকে মাক্রোওভেন দেওয়া হয়।
‘টক’ বিভাগে প্রথম স্থান অধিকার করেন কুমিল্লার রাবেয়া আক্তার শান্তা, দ্বিতীয় সিলেটের হাসনাত জাহান শিমু ও তৃতীয় ঢাকার মনোয়ারা হক।
‘ঝাল’ বিভাগে প্রথম স্থান অধিকার করেন বরিশালের ইরতিফা মৌমি, দ্বিতীয় ঢাকার দিলরুবা কাকন ও তৃতীয় সিলেটের কুমকুম হাজারী।
‘মিষ্টি’ বিভাগে প্রথম স্থান অধিকার করেন নারায়ণগঞ্জের উষান, দ্বিতীয় ঢাকার রাজিয়া খানম ও তৃতীয় ঢাকার খাদিজা হোসাইন।
‘অন্যান্য’ বিভাগে প্রথম নারায়ণগঞ্জের আফরোজা বেগম, দ্বিতীয় নীলফামারীর তাসলিমা সরকার ও তৃতীয় ঢাকার আসমা বেগম।
জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ডলি সায়ন্তনী। জনপ্রিয় সব বাংলা গানের সঙ্গে নাচ পরিবেশন করেন চিত্র নায়ক ফেরদৌস ও অপু বিশ্বাস।
অনুষ্ঠানে প্রাণ আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান, ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা, পরিচালক (করপোরেট ফাইনান্স) উজমা চৌধুরী উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় চূড়ান্ত পবের্র বিচারক ছিলেন, গার্হস্থ্য অর্থনীতি কলেজের ভাইস প্রিন্সিপাল ফাতেমা সুরাইয়া, রন্ধন বিশারদ নাজমা হুদা, অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ, নাট্যকার ও পরিচালক চয়নিকা চৌধুরী, সংবাদ উপস্থাপিকা শামীম আরা মুন্নি, অভিনেত্রী সালেহা খামন নাদিয়া, আচার শিল্পী জেবুন্নেসা বেগম, পুষ্টিবিদ সাজেদা কাসেম, শিল্পী সাজিদা সুলতানা পুতুল ও জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার জাহানারা আলম।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না


