ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ৩:০৪:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৬ এএম, ১০ জুন ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গ্যাসের পাইপলাইনের সংস্কার কাজের জন্য সোমবার (১০ জুন) রাজধানীর মুগদা, মান্ডা, মানিকনগরসহ আশেপাশের এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।রোববার (৯ জুন) তিতাস গ্যাস কোম্পানি এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য সোমবার (১০ জুন) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮ ঘণ্টা মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), বাসাবো, শাহজাহানপুর এবং গোপীবাগ এলাকায়  সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।