ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ০:২৬:০১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী

আজ গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪১ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপনের জন্য আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কিছু জায়গায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৮ ঘণ্টা উত্তর যাত্রাবাড়ীর মাদরাসা রোড এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া পাইপলাইন বন্ধ থাকায় এই এলাকার পাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।