ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ৬:০৩:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

আজ ঘটনাস্থল পরিদর্শনে যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫২ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনসহ দুর্ঘটনার সার্বিক বিষয় সরেজমিন তদন্তপূর্বক মতামত ও সুপারিশ প্রতিবেদন দাখিলের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের উপসচিব শহীদ মোহাম্মদ ছাইদুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগের অতিরিক্ত সচিব (অগ্নি অনুবিভাগ) প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আলী আহম্মেদ খান, ঢাকা জেলার একজন অতিরিক্ত জেলা প্রশাসক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যুগ্ম সচিব পযায়ের একজন কর্মকর্তা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ জোনের উপপুলিশ কমিশনার।

কমিটিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের উৎস, কারণ ইত্যাদি সার্বিক বিষয় সরেজমিন তদন্তপূর্বকে সাত দিনের মধ্যে মতামত ও সুপারিশ প্রদান করার জন্য বলা হয়েছে।

এ-জাতীয় ভয়াবহ অগ্নি-দুর্ঘটনা প্রতিরোধকল্পে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের বিষয়ে যথাযথ সুপারিশ এবং কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে অফিস আদেশ অনুযায়ী।

-জেডসি