আজ জাতীয় নিরাপদ খাদ্য দিবস
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ২ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
ফাইল ছবি
আজ ২ ফেব্রুয়ারি নিরাপদ খাদ্য দিবস। ‘সুস্থ সবল জাতি চাই, পুষ্টি সম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারো সারা দেশে পালিত হচ্ছে নিরাপদ খাদ্য দিবস।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বাণী দিয়েছেন।
বাণীতে আবদুল হামিদ বলেন, ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক দ্বিতীয়বারের মত ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস’ পালনের উদ্যোগকে স্বাগত জানাই।’
তিনি বলেন, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্য আমাদের সুস্বাস্থ্যের জন্য অতি প্রয়োজনীয় নিয়ামক। অনিরাপদ খাদ্য ক্যান্সার, কিডনি রোগ, বিকলাঙ্গতাসহ মারাত্মক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে। এজন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সম্পর্কে জনগণকে সচেতন করা অত্যন্ত জরুরি।
তিনি বলেন, বর্তমান সরকার জনস্বাস্থ্যের উন্নয়ন, পুষ্টিকর খাদ্যপ্রাপ্তি নিশ্চিতকরণ, চিকিৎসা, স্বাস্থ্য শিক্ষা ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কর্মকা- বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টির অংশ হিসেবে ২ ফেব্রুয়ারিকে ‘জাতীয় নিরাপদ খাদ্য দিবস’ ঘোষণা নিঃসন্দেহে একটি সময়োপযোগী পদক্ষেপ।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে সুস্বাস্থ্যসহ কর্মক্ষম করে গড়ে তুলতে পুষ্টিকর ও নিরাপদ খাদ্যপ্রাপ্তির বিকল্প নেই। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বয়ে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
বিজ্ঞানসম্মত পদ্ধতির অনুশীলনের মাধ্যমে খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ, বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার বিষয়টাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকারের ২০২১ সালের রুপকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে এই দিবস পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
বাংলাদেশে ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি প্রথম পালিত হয় এই দিবসটি। বাংলাদেশে জাতীয় সংসদ কতৃক ২০১৩ সালের ১০ অক্টোবর নিরাপদ খাদ্য আইন অনুমোদিত হয়। এর ভিত্তিতে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি গঠিত হয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এই সংস্থার প্রতিষ্ঠার দিনটিকেই তাই নিরাপদ খাদ্য দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।
সাধারণ জনগনের মধ্যে খাদ্য উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ, বিপণন ও বিক্রয়সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ে সচেতনতা বৃদ্ধি করাই এ দিবসটি পালনের মূল উদ্দেশ্য। পাশাপাশি দেশের জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা এই দিবসের মূল লক্ষ্য।
২০১৮ সালে প্রথমবারের মতো পালিত হওয়া এই দিবসটির প্রতিপাদ্য ছিলো ‘নিরাপদ খাদ্যে ভরবো দেশ-গড়বো সোনার বাংলাদেশ’। এবারে এই দিবসটি পালিত হচ্ছে দ্বিতীয়বারের মতো।
- সেমিফাইনালে স্পেন নাকি ফ্রান্স জিতবে কে, জানালো এআই
- দেশের বাজারে কমল সোনার দাম
- বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
- ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
- টানা বৃষ্টিতেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’











