ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১০:৫২:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

আজ ঢাকার বায়ুদূষণ বিশ্বে ১০ম, রিয়াদ শীর্ষে

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৪ পিএম, ২০ মে ২০২৬ বুধবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বাড়ছে। সাম্প্রতিক বায়ু মান সূচক (একিউআই) অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা ১০ম স্থানে রয়েছে।

আজ বুধবার (২০ মে) সকাল ৭টা ৫৯ মিনিটে ঢাকার একিউআই স্কোর ছিল ৯৬, যা ‘মাঝারি’ বায়ুমান হিসেবে শ্রেণিভুক্ত। তালিকায় শীর্ষে রয়েছে সৌদি আরবের রিয়াদ, যার একিউআই স্কোর ২৫৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। এরপর রয়েছে পাকিস্তানের লাহোর, কুয়েত সিটি, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, ইন্দোনেশিয়ার জাকার্তা, মালয়েশিয়ার কুয়ালালামপুর, ভারতের দিল্লি, চিলির সান্তিয়াগো এবং ফিলিপাইনের ম্যানিলা।

একই তালিকায় ঢাকার ওপরে থাকা শহরগুলোর বায়ুমান ‘অস্বাস্থ্যকর’ থেকে ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে, যা সেখানকার নাগরিকদের জন্য তুলনামূলক বেশি স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। একিউআই মান অনুযায়ী ৫০–১০০ হলে ‘মাঝারি’, ১০১–১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১–২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১–৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়।

ঢাকার বর্তমান অবস্থায় বায়ুমান তুলনামূলকভাবে সহনীয় থাকলেও শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্টজনিত রোগীদের জন্য বাইরে দীর্ঘসময় অবস্থান না করার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)–র তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষ মৃত্যুবরণ করে।

এর মধ্যে স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণ অন্যতম প্রধান কারণ। বিশেষজ্ঞদের মতে, ঢাকার বায়ুদূষণের প্রধান উৎস হলো যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, শিল্পকারখানার নির্গমন এবং আবহাওয়ার স্থবিরতা। শুষ্ক মৌসুমে এই পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। 

পরিবেশবিদরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আগামী বছরগুলোতে ঢাকার বায়ুমান আরও খারাপ হতে পারে এবং জনস্বাস্থ্যে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।