আজ তাহিরপুরের শিমুল বাগানে পর্যটকদের ঢল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৭ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার
আজ তাহিরপুরের শিমুল বাগানে পর্যটকদের ঢল
ফাগুনে আগুন লেগেছে শিমুল বাগানে। রক্ত লাল ফুলে ফুলে অপরূপ সাজে ঠাঁয় দাঁড়িয়ে আছে বাগানটি। রক্তে রাঙানো ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবসের এই দিনটিতে প্রাণোচ্ছল হয়ে ওঠে। আর তাই শত শত দর্শনার্থী বাসন্তী রঙে নিজেকে সাজিয়ে শিমুল বাগানে ভিড় করেন।
দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৩০ হাজারের অধিক পর্যটকের ঢলে শিমুল বাগানতলা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। পর্যটকদের নিরাপত্তায় বাগানের চারদিকে দু’দিন ধরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। সাংস্কৃতিক ও কাব্যময় হয়ে ওঠা দিনটি নানা রকম উৎসব নিয়ে পর্যটকরা শিমুল বাগানে উদযাপন করেছে ভালোবাসার ও একই সাথে বাসন্তী এ দিনটি।
শিমুল বাগানটি জেলার তাহিরপুর উপজেলার রূপবতী যাদুকাটা নদীর তীরে অবস্থিত। একদিকে মেঘালয় পাহাড় অন্যদিকে রূপের নদী যাদুকাটা। তার পাশেই ৩ হাজার শিমুল গাছে লাল লাল ফুল ফুটেছে। ফাগুন এলেই এখানে দেশ-বিদেশ থেকে অসংখ্য দর্শনার্থী এসে ফুলের সৌন্দর্য উপভোগ করেন। এছাড়া সম্প্রতি ছোট পরিসরে পর্যটক ও দর্শনার্থীদের কথা মাথায় রেখে শিমুল বাগানের ভেতরে ব্যক্তিগত উদ্যোগে একটি ক্যাফেও গড়ে উঠেছে। যাতে তীব্র গরমে পর্যটক আর দর্শনার্থীদের পিপাসা নিবারণ সহজ হয়েছে।
২০০৩ সালের দিকে ২ হাজার ৪০০ শতক জমিতে বৃক্ষ প্রেমিক জয়নাল আবেদীন তিন হাজার শিমুল গাছ লাগানোর মাধ্যমে এই বাগান শুরু করেন। তিনি মারা গেলে তার ছেলেরা এ বাগানকে পরিচর্যা করে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তুলছেন। কাব্যময় এ বাগানটিতে পুরো ফাল্গুন মাস জুড়ে পর্যটকদের ভিড় লেগেই থাকে।
বাগানে ঘুরতে আসা সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ছাত্রী আয়েশা আক্তার তার মনের ভাব কবিতার পংক্তি দিয়ে প্রকাশ করতে গিয়ে বলেন, ‘এই ফাগুনে সাঝিয়েছি অঞ্জলি, আমার হৃদয়ের থালা ভরে। দেখা হোক, আদর হোক ভালোবাসায়। দু’টি হৃদয় একটি থালায়, শিমুল ও পলাশের ফুলে ফুলে।’
দর্শনার্থীদের সাজগোছ ও মুখে অনাবিল হাসি দেখে মনে হয় আগুন রাঙা এ ফাগুনে প্রকৃতিতেই শুধু উচ্ছ্বাসের রঙ ছড়ায় না, রঙ ছড়ায় প্রতিটি তরুণ প্রাণে। প্রাণের টানে, আর প্রকৃতির স্বাভাবিক নিয়মে মন হয়ে ওঠে উত্তাল, বাঁধনহারা। কোকিলের কুহুতান, দখিনা হাওয়া, ঝরা পাতার শুকনো নুপুরের নিক্বণ, প্রকৃতির মিলন সবই এ বসন্তেই। বসন্ত মানেই পূর্ণতা। বসন্ত মানেই নতুন প্রাণের কলরব। বসন্ত মানেই একে অপরের হাত ধরে হাঁটা। মিলনের এ ঋতু বাসন্তী রঙে সাজায় মনকে, মানুষকে করে আনমনা। এভাবেই কেটেছে শিমুল বাগানে বসন্তের এই প্রথম দিন।
সূত্র : ইউএনবি
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



