ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ১১:০৭:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

আজ থেকে আবারও বেড়েছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৮ এএম, ২৪ নভেম্বর ২০১৯ রবিবার

আজ রোববার থেকে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়লো। প্রতি ভরিতে দাম বাড়ানো হয়েছে এক হাজার ১৬৬ টাকা। সারা দেশে বাড়তি দাম আজ থেকে কার্যকর হচ্ছে।

এর ফলে এক ভরি ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের দাম হয়েছে ৫৮ হাজার ২৮।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধির বিষয়টি জানায়।

দাম বাড়ানোর কারণ প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশীয় মুদ্রার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুসের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২৪ নভেম্বর রোববার বাংলাদেশের বাজারে সোনার দর বাড়ানো হয়েছে।

এর আগে জুলাই ও আগস্ট মাসে পাঁচ দফা স্বর্ণের দাম বেড়ে ৫০ হাজার ১৫৫ টাকা থেকে ৫৮ হাজার ২৮ টাকা হয়। তবে গত ১১ সেপ্টেম্বর দাম কমিয়ে প্রতি ভরি ৫৬ হাজার ৮৬২ টাকা হয়েছিল। ফলে আড়াই মাসের মাথায় আবার বাড়ছে স্বর্ণের দাম।

দাম বৃদ্ধি পাওয়ায় রোববার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণের দাম ৫৫ হাজার ৬৯৬ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ৫০ হাজার ৬৮০ টাকায়।

তবে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম একই থাকছে, প্রতি ভরি ২৯ হাজার ১৬০ টাকা। একইভাবে রূপার দাম অপরিবর্তিত থাকবে, ভরি ৯৩৩ টাকা।